রবিবার, নভেম্বর ১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বিএনপি বিতর্কিত ব্যক্তিদের নাম দিয়েছে: ওবায়দুল কাদের

নির্বাচন কমিশন গঠনের জন্য সম্ভাব্য প্রধান নির্বাচন কমিশনার এবং অন্য কমিশনারদের নাম দিয়েছে বিএনপি। তবে তাদের অনেকেই বিতর্কিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘রাষ্ট্রপতি সার্চ কমিটি ঘোষণার সঙ্গে সঙ্গে বিএনপি হতাশা প্রকাশ করে বলেছে, এভাবে সুষ্ঠু নির্বাচন কমিশন হবে না। ’ আজ রবিবার দুপুরে রংপুর জিলা স্কুল মাঠে আওয়ামী লীগের রংপুর বিভাগীয় কর্মী সমাবেশে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘রাষ্ট্রপতি আমাদের অভিভাবক। তার প্রতি আমাদের পরিপূর্ণ আস্থা ও শ্রদ্ধা রয়েছে। আমরা তার সঙ্গে দেখা করার সময় নির্বাচন কমিশনের জন্য কোনও নাম দেইনি। বরং আমরা নির্বাচনকালীন সরকার সম্পর্কে সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছিলাম। ’

তিনি বলেন, ‘আমরা বলেছি, নির্বাচনকালীন সরকার শুধু রুটিন দায়িত্ব পালন করবে। ওই সময় সরকার কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবে না। সরকার কোনও উন্নয়নমূলক কাজও করবে না। আইনশৃঙ্খলা রক্ষা থেকে শুরু করে সব দায়িত্ব নির্বাচন কমিশনের থাকবে। আমরা শুধু রুটিন দায়িত্ব পালন করবো। ’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘আমাদের এই প্রস্তাব দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে। বিএনপি প্রশংসা করেনি, কারণ তারা প্রশংসা করতে জানে না। ’ এ সময় তিনি দলের নেতা-কর্মীদের আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক। এসময় দলের যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ, কোষাধ্যক্ষ এইচএন আশিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, বাহাউদ্দিন নাসিম, বিএম মোজাম্মেল হক, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মীর্জা আজম প্রমুখ বক্তব্য রাখেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী