মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

নিরাপত্তা চেয়ে জিডি করার ১০ দিনের মাথায় নারী খুন

সাবেক স্বামীর হাতে খুন হওয়ার আশঙ্কায় নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি করেছিলেন খুলনার সুলতানা পারভীন দুলালী। আর তার মাত্র দশ দিনের মাথায় কাজ শেষে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে নিহত হয়েছেন তিনি।

গতকাল শনিবার রাত দশটার দিকে খুলনার মুন্সীপাড়া এলাকায় ছুরিকাঘাতে তাকে হত্যা করা হলে রোববার এই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় আসামি করা হয়েছে ওই তরুণীর সাবেক স্বামী নুরুল হক ওরফে মদনকে।

নিহতের স্বজনেরা জানান, ২০১৬ সালের ২ ডিসেম্বর সুলতানার সঙ্গে লবণচরা থানার মতিয়াখালি মেইন রোড এলাকার নুরুল হকের বিয়ে হয়। বিয়ের পর নুরুলের মাদকাসক্তির বিষয়ে জানতে পেরে গত ১৮ জানুয়ারি তাকে তালাক দেন সুলতানা। এতে নুরুল ক্ষিপ্ত হয়।

সুলতানার ভাই শাহাবুদ্দিন শেখ জানান, তালাক দেওয়ার একদিন পর গত ১৯ জানুয়ারি সুলতানা জীবনের নিরাপত্তা ও নুরুল হকের হুমকির প্রতিকার চেয়ে খুলনা থানায় জিডি করেন। সুলতানা মৃত্যুর আগে তাকে জানাতে পেরেছিলেন যে নুরুল হক তাকে ছুরিকাঘাত করেছে।

জানা গেছে, জান্নাতী নামে সুলতানার আগের ঘরের চার বছরের একটি মেয়ে রয়েছে। নুরুলের আগে হাসান নামের এক ব্যক্তির সঙ্গে তার বিয়ে হয়েছিল। পরে তাদের বিবাহবিচ্ছেদ হয়।

পুলিশ জানায়, সুলতানা পারভীন শনিবার রাতে নগরীর সাউথ সেন্ট্রাল রোডে ‘ইচ্ছে ফ্যাশন’ নামের একটি বুটিকসের দোকানে কাজ শেষে মুন্সীপাড়া এলাকার বাসায় ফিরছিলেন। বাসার কাছে মুন্সীপাড়া দ্বিতীয় গলিতে তাকে ছুরকাঘাত করা হয়। প্রথমে তাকে খুলনা জেনারেল হাসপাতাল ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ভাই শাহাবুদ্দিন শেখ বাদী হয়ে নুরুল হককে আসামি করে মামলা করেছেন। মামলার তদন্ত কর্মকর্তা খুলনা থানার উপপরিদর্শক (এসআই) দীপক কুমার পাল জানান, নুরুল হককে গ্রেফতারের জন্য তারা চেষ্টা করছেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত