রাজধানীতে বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার


রাজধানীতে এক বৃদ্ধার গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সন্ধ্যায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের উত্তর পাশ থেকে ওই লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, নিহত নারীর নাম নূরজাহান বেগম (৭২)।
দারুস সালাম থানার পরিদর্শক (তদন্ত) ফারুক আলম জানিয়েছেন, সন্ধ্যার দিকে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের উত্তর পাশে ওই বৃদ্ধার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা। পরে তারা পুলিশকে খবর দেয়। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ফারুক আলম আরো জানান, ধারণা করা হচ্ছে, গতকাল শনিবার রাতেই কেউ ওই বৃদ্ধাকে গলাকেটে হত্যা করেছে। কেন বা কারা ওই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













