ট্রাম্প বিরোধী পিটিশনে ১১ লাখ ব্রিটিশ নাগরিকের স্বাক্ষর


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাষ্ট্রে সফর ও রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে ভোজে অংশ নেয়ার আমন্ত্রণ প্রত্যাহার করে নেয়ার জন্য ১১ লাখের বেশি ব্রিটিশ নাগরিক স্বাক্ষর করেছেন। খবর এনডিটিভির।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে গিয়ে ট্রাম্পকে ব্রিটিশ রানির পক্ষ থেকে যুক্তরাজ্য সফরের আমন্ত্রণ জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। ট্রাম্প এই আমন্ত্রণ গ্রহণ করেছেন। চলতি বছরের শেষের দিকে ব্রিটেন সফরে আসার কথা ট্রাম্পের।
গত বছরের ৮ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প জয়ী হওয়ার পর এ পিটিশনটি খোলা হয়। কিন্তু গত শুক্রবার ট্রাম্পের এক নির্বাহী আদেশে সাতটি মুসলিম দেশের নাগরিকদের ৯০ দিন এবং শরণার্থীদের ১২০ দিনের জন্য যুক্তরাষ্ট্র সফরে নিষেধাজ্ঞা জারির পর পিটিশনটি জনপ্রিয় হয়ে উঠে। এই নিষেধাজ্ঞা জারির পর এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১১ লাখ ৭৫ হাজার ৯২৮ জন ব্রিটিশ নাগরিক এতে স্বাক্ষর করেছেন। খুব দ্রুত গতিতেই স্বাক্ষরের সখ্যা বাড়ছে।
পিটিশনে বলা হয়েছে, মার্কিন সরকার প্রধান হিসেবে ডোনাল্ড ট্রাম্প ব্রিটেন সফরে আসতে পারেন। তবে তাকে রাষ্ট্রীয় অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো উচিত নয়। কারণে তা মহামান্য রানির জন্য লজ্জাজনক।
ব্রিটেনের নিয়ম অনুযায়ী, কোনো পিটিশনে যদি এক লাখের বেশি মানুষ স্বাক্ষর করে তা আলোচনার জন্য আইনপ্রণেতারা গুরুত্বসহকারে গ্রহণ করেন।
ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি এবং বিরোধী দল লেবার পার্টি ট্রাম্পের এই পদক্ষেপের সমালোচনা করেছেন।
লেবার পার্টির নেতা জেরেমি করবিন বলেছেন, ট্রাম্পের রাষ্ট্রীয় সফর অবশ্য স্থগিত করা উচিত।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













