প্রতিপক্ষের আঘাতে মা-মেয়ে আহত


এম.এ.খালেক, হালুয়াঘাট প্রতিনিধি: উপজেলার ধারা ইউনিয়নের মাঝিয়াইল গ্রামের মৃত রাজ মাহমুদের স্ত্রী ফুলবানু (৬০) ও তার কন্যা সখিনা খাতুন (৪০) কে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের আঘাতে মা-মেয়ে আহত হয়েছে। আহত সখিনা খাতুন ও তার মা সাংবাদিকদের জানায়, জমি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষ কুতিকুড়া গ্রামের আঃ আজিজের পুত্র মানিক মাঝিয়াইল গ্রামের ইস্রাফিল এর পুত্র এমদাদুল হক ও ওবায়দুল হক একই গ্রামের ইদ্রিস খার পুত্র ইস্রাফিল নড়াইল গ্রামের নাজিম উদ্দিনের পুত্র রফিকুল ধারা ইউনিয়ন পরিষদ সংলগ্ন রাস্তায় ১ জানুয়ারী সকালে জুতাপেটা করে শ্লীলতাহানির চেষ্টা চালায়।
জমি নিয়ে উভয়পক্ষের একাধিক মামলা-মোকদ্দমা আদালতে চলমান রয়েছে। জমি বেদখল দিতে তাদের উপর আক্রমণ হয়েছে। এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে। এ বিষয়ে এমদাদুল গংদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি। এ ঘটনায় অফিসার ইনচার্জ কামরুল ইসলাম মিঞা এ প্রতিবেদক কে জানায়, ঘটনাটির বিষয়ে তিনি অবগত নন। অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
ঢাকা, ১৩ ফেব্রুয়ারি ২০২৬: খ্রিস্টান সম্প্রদায়ের সদস্য জোনাস গোমেজ অভিযোগবিস্তারিত পড়ুন


উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন













