মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

রোমানিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি, রাস্তায় লাখো মানুষ

রোমানিয়া সরকারের জারি করা এক আদেশের প্রতিবাদে দেশটির রাস্তায় নেমেছে প্রায় পাঁচ লাখ মানুষ। দেশটির প্রধানমন্ত্রী সোরিন গ্রিন্দিয়ানুর পদত্যাগের দাবিও তোলা হয়েছে বিক্ষোভ সমাবেশে।

রোমানিয়ার বামপন্থী সরকার সম্প্রতি তাদেরই জারি করা এক আদেশ বাতিল করে। দেশটির অনেক দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদকে রক্ষা করতেই ওই আদেশ দেওয়া হয়েছিল।

স্থানীয় সময় রোববার রোমানিয়ার রাজধানী বুখারেস্টে এক সরকারি আলোচনায় ওই আদেশ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

আদেশ বাতিল করার পরও সন্তুষ্ট নয় রোমানিয়ার নাগরিকরা। কারণ, আগের ওই আদেশটির সংশোধিত সংস্করণ অনুমোদনের জন্য আবার দেশটির পার্লামেন্টে তোলা হবে।

গত ছয় দিন ধরেই বুখারেস্টে জমায়েত হচ্ছে প্রতিবাদকারীরা। সেখানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ওপরে লেজার বিম (আলোর ছটা) দিয়ে লেখা হয়েছে ‘হার মেনে নিও না’। এ ছাড়া প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে আরেকটি লেজার বিম দিয়ে লেখা হয়েছে ‘পদত্যাগ’।

প্রফিরা পোপো নামের একজন বিক্ষোভকারী বার্তা সংস্থা এপিকে বলেন, ‘সরকারের ওপর স্তর থেকে নিচের স্তর পর্যন্ত মাফিয়াদের (সন্ত্রাসী) মতো করে সাজানো হয়েছে। আমরা এমনটা চাই না।‘

১৯৮৯ সালে কমিউনিজমের পতনের পর রোমানিয়ায় এবারই এত বড় প্রতিবাদ সমাবেশ হলো।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প