ট্রাম্প বিরোধী বিক্ষোভে উত্তাল মেক্সিকো


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতি এবং মেক্সিকো ও যুক্তরাষ্ট্র সীমান্তে দেয়াল তুলে মেক্সিকোকে এর জন্য মূল্য দিতে বাধ্য করবেন বলে মি. ট্রাম্প যে অঙ্গীকার করেছেন তার বিরুদ্ধে প্রতিবাদে নেমেছে মেক্সিকোর হাজার হাজার মানুষ।
মেক্সিকোর বারটির বেশি শহরে ইংরেজি ও স্প্যানিশ ভাষায় লেখা প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদে যোগ দিয়েছে বিক্ষোভকারীরা। দেশটির শহরে শহরে, পথে পথে কেবলি বিক্ষোভ, প্রতিবাদ ও মিছিল।
প্রতিবাদকারীদের মধ্যে অনেকেই সাদা পোশাক পড়ে, মেক্সিকোর পতাকা নিয়ে এবং ট্রাম্প বিরোধী প্ল্যাকার্ড লিখে বিক্ষোভে সামিল হয়েছে। বিক্ষোভকারীদের মধ্যে অনেকে মেক্সিকোর প্রেসিডেন্টের বিরুদ্ধেও তীব্র সমালোচনা করেছেন।
প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে মেক্সিকোর জনতা সম্মিলিতভাবে রুখে দাঁড়ানোর কথা ট্রাম্পকে জানাতে এবং যে সব মেক্সিকান নাগরিককে যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করতে হুমকি দেয়া হয়েছে তাদেরকে একধরণের সমর্থন যোগানোর উদ্দেশ্যেই এই প্রতিবাদ সমাবেশ এর আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা।
এদিকে, মুসলিম সাতটি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে মি. ট্রাম্পের জারী করা নির্বাহী আদেশকে আদালত স্থগিত করে দেওয়ার রায়কে বহাল রাখায় যুক্তরাষ্ট্রের ফেডারেল আপীল কোর্টকে মৌখিকভাবে আক্রমণ করেছেন হোয়াইট হাউসের সিনিয়র উপদেষ্টা স্টিফেন মিলার। যুক্তরাষ্ট্রের গণমাধ্যমকে তিনি বলেছেন, কোর্টের সেই রায়টি ছিল ‘বিচারিক ক্ষমতার অপব্যবহার’।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













