বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পল্টনের কালভার্ট রোডে একটি কার্যালয়ে যুবক গুলিবিদ্ধ

রাজধানীর পুরানা পল্টনের কালভার্ট রোডে একটি কার্যালয়ে প্রতিপক্ষের গুলিতে এক যুবক আহত হয়েছেন। আজ সোমবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ওই যুবকের নাম মোশারফ ভূঁইয়া (২১)। আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গাউছিয়া এলাকায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মোশারফকে অস্ত্রোপচার কক্ষে নেওয়া হয়েছে।

হাসপাতালে আহত যুবককে নিয়ে আসেন কামরুজ্জামান নামের এক ব্যক্তি। তিনি নিজেকে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য গাজী গোলাম দস্তগীর বীরপ্রতীকের ব্যক্তিগত সহকারী (এপিএস) বলে দাবি করেন।

কামরুজ্জামান হাসপাতালে সাংবাদিকদের কাছে দাবি করেন, ৩৭/২ পুরানা পল্টনের কালভার্ট এলাকায় একটি বহুতল ভবনের দ্বিতীয় তলায় সংসদ সদস্য গাজী গোলাম দস্তগীর বীরপ্রতীকের কার্যালয়। আজ সন্ধ্যার দিকে রূপগঞ্জ থেকে আওয়ামী লীগের ১০-১২ জন নেতাকর্মী সেখানে আসে। এ সময় সংসদ সদস্য কার্যালয়ে ছিলেন না।

কামরুজ্জামান আরো দাবি করেন, ‘কোনো একটি বিষয় নিয়ে নেতাকর্মীদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে অতর্কিতে একটি গুলি এসে মোশারফ ভূঁইয়ার পেটে লাগে। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।’

এ ঘটনার তথ্য সংগ্রহের জন্য হাসপাতালে আসেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল জোনের উপকমিশনার (ডিসি) আনোয়ার হোসেন। তিনি হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

ডিসি আনোয়ার হোসেন বলেন, ‘গুলিবিদ্ধ যুবকের ব্যাপারে তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়েছে। এ ব্যাপারে অনেক তথ্য পেয়েছি। সেগুলো যাচাই-বাছাই করে বিষয়টি তদন্ত করা হবে।

যুবক মোশারফ যেখানে গুলিবিদ্ধ হয়েছেন, সেই কার্যালয়টি কার- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডিএমপির পুলিশ কর্মকর্তা বলেন, ‘এটাও তদন্তের মধ্যে রয়েছে।’

এই সংক্রান্ত আরো সংবাদ

ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা

আমাদের কন্ঠস্বর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সব ধরনের হত্যারবিস্তারিত পড়ুন

ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা

রাজধানী ঢাকায় এক দিনে চারজনকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।বিস্তারিত পড়ুন

রাজধানীতে আনসার ব্যাটালিয়ন মোতায়েন

ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনবিস্তারিত পড়ুন

  • ঢাবি বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীদের হল ত্যাগে ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ
  • রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে সাংবাদিকসহ আহত ২৩
  • জাহাঙ্গীরনগর রণক্ষেত্র, অর্ধশতাধিক আহত 
  • রাজধানীর শনির আখড়া ও ধনিয়ায় গুলিবিদ্ধ ৬
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • মিরপুরে অজ্ঞান পার্টির কবলে কিশোর, খোয়ালো অটোরিকশা
  • নয়াপল্টনে র‍্যাবের অভিযানে অবৈধ ভিওআইপি সরঞ্জামাদিসহ আটক ১
  • গার্ডরুমে সহকর্মীর গুলিতে পুলিশ সদস্য নিহত
  • বাংলাদেশ ব্যাংক ও দুদকের ৭২ কর্মকর্তার চাকরি ছাড়ায় নানা আলোচনা
  • রাজধানীর শিশু হাসপাতালে আগুন
  • বায়ু দূষণ: শীর্ষস্থানে বাংলাদেশ, দ্বিতীয় স্থানে পাকিস্তান
  • ক্ষমা চেয়ে নিচ্ছি, তাড়াহুড়োয় ভুল হয়ে গেছে: বাণিজ্য প্রতিমন্ত্রী