সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আরো ছয় সপ্তাহ বাড়লো ফখরুলের জামিনের মেয়াদ

নাশকতার তিন মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসিচব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিনের মেয়াদ আরো ছয় সপ্তাহ বাড়িয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ সোমবার এ আদেশ দেন।

ফখরুলের পক্ষে আদালতে শুনানি করেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদিন। অপরিদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মমতাজ উদ্দিন ফকির।

গত ২৩ আগস্ট আট সপ্তাহের জামিন বাড়াতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবেদন করেন। শুনানি শেষে আজ সোমবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তার জামিনের মেয়াদ আরো ছয় সপ্তাহ বৃদ্ধি করেন।

গত ১৩ জুলাই আপিল বিভাগ ছয় সপ্তাহের জামিন দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। পল্টন থানার ওই তিন মামলায় জামিনের মেয়াদ শেষে ফখরুলকে আবার বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলেছিলেন সর্বোচ্চ আদালত।

পরে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যান ফখরুল। বর্তমানে সেখানেই অবস্থান করছেন তিনি।

ফখরুলের আইনজীবী সগীর হোসেন লিয়ন জানান, সোমবার শুনানি শেষে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে আবেদনটি পাঠিয়েছেন চেম্বার বিচারপতির আদালত। এ ব্যাপারে আজ শুনানির দিন ধার্য করা হয়েছে।

গত ৬ জানুয়ারি জাতীয় প্রেসক্লাব থেকে বের হওয়ার পর আটক হন ফখরুল। ছয় মাস কারাবন্দি থাকার পর ১৩ জুলাই আপিল বিভাগের আদেশে জামিনে মুক্তি পান তিনি।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী