বায়ু দূষণে ভারতে মিনিটে দুজনের মৃত্যু!


ভারতীয়দের জন্য নিশ্বাস নেওয়া হয়ে উঠেছে বেশ বিপজ্জনক। কারণ বিষাক্ত বাতাস। একটি গবেষণা থেকে জানা গেছে, বায়ু দূষণের ফলে দেশটিতে প্রতি মিনিটে মারা যাচ্ছেন দুজন।
ব্রিটেনভিত্তিক মেডিকেল জার্নাল ল্যানসেটের করা বায়ু দূষণের ওপর ওই গবেষণা প্রকাশিত হয়েছে এ সপ্তাহেই। ২০১০ সালে সংগ্রহ করা তথ্যের ওপর ভিত্তি করেই গবেষণাটি করা হয়েছে।
ল্যানসেটের গবেষণা অনুযায়ী, বায়ু দূষণের কারণে সারা বিশ্বে প্রতিবছর ২৭ থেকে ৩০ লাখ অপরিণত শিশুর জন্ম হয়। এর মধ্যে শুধু দক্ষিণ এশিয়াতেই জন্ম নেয় ১৬ লাখ শিশু। সেখানে বলা হয়েছে, বায়ু দূষণ ও জলবায়ুর পরিবর্তন পরস্পরের সঙ্গে জড়িত। আর এ দুটিকে একসঙ্গেই রুখে দিতে হবে।
এর আগে দেশটির ৪৮ খ্যাতিমান বিজ্ঞানীদের করা আরো একটি গবেষণা থেকে জানা যায়, ভারতের পাটনা ও নয়াদিল্লি বায়ু দূষণের দিক দিয়ে সারা বিশ্বের মধ্যে শীর্ষে রয়েছে। এই দূষণের ফলে বিশ্বে প্রতিদিন মারা যায় ১৮ হাজার মানুষ।
ল্যানসেট জানিয়েছে, শুধু কয়লা পোড়ানোর কারণেই ভারতে ৫০ শতাংশ বায়ু দূষণ হয়।
ভারতের বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী হর্ষ বর্ধন বলেন, ‘বায়ুদূষণ ফুসফুসের ক্ষতি করে, বিশেষ করে শিশুদের জন্য তা ঘাতক। এটা ধীরে ধীরে বিষ ছড়ায় এবং এটা নিয়ে উদ্বিগ্ন না হয়ে পারছি না।’
গবেষণা অনুযায়ী ২০৩০ সালের মধ্যেই এই দূষণ ভারতের শিশুদের স্বাস্থের ওপরে বড় ধরনের প্রভাব ফেলবে। আর ২০৫০ সালের মধ্যে দূষণের ফলে মৃত্যুর সংখ্যার দিক দিয়ে দক্ষিণ এশিয়া শীর্ষে থাকবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













