স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড


গাজীপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রায়ে দণ্ডপ্রাপ্ত আসামিকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত আসামির নাম মাইনুদ্দিন (৬৩)। তিনি শেরপুর জেলার নালিতাবাড়ী থানার গোবিন্দ কালীনগর গ্রামের বাসিন্দা। গাজীপুরের জেলা ও দায়রা জজ এ কে এম এনামুল হক সোমবার এ রায় ঘোষণা করেন।
আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী হারিছ উদ্দিন আহম্মদ জানান, গাজীপুরের টঙ্গীর পশ্চিম আরিচপুর এলাকার গাজী রফিকের বাসায় থাকতেন মাইনুদ্দিন। ২০১০ সালের ২৯ জুন দাম্পত্য কলহের জেরে ঘরের দরজা বন্ধ করে মাইনুদ্দিন তাঁর স্ত্রী নাজমুন্নাহার স্বপ্নাকে (৪৮) কাঠের পিঁড়ি ও ইট দিয়ে মাথায় উপর্যুপরি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই নাজমুন্নাহারের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাইনুদ্দিনকে আটক করে। এ ঘটনায় নিহতের মা হাজেরা বেগম বাদী হয়ে মাইনুদ্দিনকে আসামি করে টঙ্গী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
হারিছ উদ্দিন আরো জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন তদন্ত শেষে একই বছরের ৭ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০১১ সালে ২৪ মে আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
পাঁচজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত ওই রায় প্রদান করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন হারিছ উদ্দিন আহম্মদ এবং আসামিপক্ষে ছিলেন ওয়াহিদুজ্জামান আকন (তমিজ)।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
ঢাকা, ১৩ ফেব্রুয়ারি ২০২৬: খ্রিস্টান সম্প্রদায়ের সদস্য জোনাস গোমেজ অভিযোগবিস্তারিত পড়ুন


উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন













