৬৫ কোটি ৪০ লাখ টাকার বই বিক্রিতে রেকর্ড গড়লো বইমেলা


এবার অমর একুশে গ্রন্থমেলায় ৬৫ কোটি ৪০ লাখ টাকার বই বিক্রি হয়েছে বলে জানিয়েছেন মেলার সদস্য সচিব ড. জালাল আহমেদ। বইমেলা আয়োজক কমিটির সদস্য সচিব ড. জালাল আহমেদের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
ড. জালাল আহমেদ বলেন, ‘গতকাল ২৭শে ফেব্রুয়ারি বাংলা একাডেমি মোট ১ কোটি ৫৪ লাখ ৫৪ হাজার ৩০৬ টাকার বই বিক্রি করেছে। ২০১৬ সালের তুলনায় এই বিক্রি ২২ লাখ টাকা বেশি। আজকের বিক্রিসহ বাংলা একাডেমি মোট বিক্রিতে নতুন রেকর্ড সৃষ্টি করেছে।
গতবার সমগ্র মেলায় ৪০ কোটি ৫০ লাখ টাকার বই বিক্রি হয়েছিল। ২৭শে ফেব্রুয়ারি ২০১৭ পর্যন্ত স্টল মালিকদের কাছ থেকে প্রাপ্ত তথ্য এবং আজকের সম্ভাব্য বিক্রি অনুসারে এবার বইমেলায় মোট ৬৫ কোটি ৪০ লাখ টাকার বই বিক্রি হয়েছে।’
অন্যবারের মতো বইমেলায় বাংলা একাডেমির বই ৩০ শতাংশ এবং অন্যান্য প্রতিষ্ঠানের বই ২৫ শতাংশ কমিশনে বিক্রি হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













