শনিবার, অক্টোবর ১৭, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

দাবি আদায় না হওয়া পর্যন্ত পরিবহন ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দিলো শ্রমিকরা

দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত পরিবহন শ্রমিকরা। এর আগে কোনোরকম জানান না দিয়েই মঙ্গলবার সারা দেশে ধর্মঘট শুরু করেন তারা।

পরিবহন শ্রমিকদের দাবির মধ্যে রয়েছে, তারেক মাসুদ ও মিশুক মুনীরের মৃত্যুর ঘটনায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বাসচালক জামির হোসেন ও সাভারে ট্রাকচাপা দিয়ে এক নারীকে হত্যার ঘটনায় মৃত্যুদণ্ড পাওয়া ট্রাকচালক মীর হোসেনের মুক্তি এবং যাবজ্জীবন ও মৃত্যুদণ্ডের আইন বাতিল।

পরিবহন শ্রমিকরা এই ব্যাপারটি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার উদ্যোগ নিতে শ্রমিক নেতা নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানকে আহ্বান জানান।

মঙ্গলবার বিকেলে ঢাকার গাবতলীতে এক শ্রমিক সমাবেশে বাংলাদেশ আন্তজেলা ট্রাক চালক ইউনিয়নের সভাপতি তাজুল ইসলাম বলেন, অ্যাম্বুলেন্স ও সংবাদপত্রের গাড়ি ছাড়া কোনো রকম গাড়ি চলবে না, আমরা চালাতে দেব না।

এই সমস্যা সমাধান মাত্র দুই মিনিটের ব্যাপার উল্লেখ করে তাজুল ইসলাম বলেন, আমাদের নেতা শাজাহান খান কেবিনেট মন্ত্রী। তিনি চাইলে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেই এটি সমাধান করতে পারেন। এটা মাত্র দুই মিনিটের ব্যাপার।

এ সময় তিনিসহ উপস্থিত শ্রমিকরা এ আইন প্রত্যাহারসহ শ্রমিকদের জেল থেকে বের করার অঙ্গীকার করেন। তারা জানান, তাদের দাবিদাওয়া সম্পূর্ণভাবে মেনে নিলে তবেই তারা গাড়ি চালাবেন।

বাংলাদেশ আন্তজেলা ট্রাক চালক ইউনিয়নের সাধারণ সম্পাদক রুস্তম আলী বলেন, যাবজ্জীবন আর ফাঁসির দায় মাথায় নিয়ে আমরা গাড়ি চালাতে পারব না। আইন বাতিল এবং চালকদের মুক্তি না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ