বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আজ থেকে সারাদেশে নতুন সময়সূচিতে চলবে ৬৮টি ট্রেন

আজ থেকে সারা দেশে নতুন সময়সূচিতে চলবে ৬৮টি ট্রেন। এর মধ্যে পূর্বাঞ্চল রেলওয়ের ৪২টি এবং পশ্চিমাঞ্চলের ২টি ট্রেনের পরিচালন সময় সর্বনিন্ম ১০ মিনিট থেকে সর্বোচ্চ ১ ঘণ্টা ৫ মিনিট পর্যন্ত কমে আসবে। রেল কর্মকর্তারা বলছেন, এর ফলে যাত্রীরা এখনকার চেয়ে কম সময়ে গন্তব্যে পৌঁছাতে পারবেন।

ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগ নিয়ে রেলওয়ের পূর্বাঞ্চল গঠিত। পূর্বাঞ্চল রেলওয়ের অধীনে ৪৬টি আন্তঃনগর ট্রেন চলে। এছাড়া দেশের বাকি অংশ নিয়ে পশ্চিমাঞ্চল রেলওয়ে। এতে চলে ২৪টি আন্তঃনগর ট্রেন। ঢাকা থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর ট্রেন তূর্ণা এক্সপ্রেসের পরিচালন সময় এখন ৭ ঘণ্টা ৪০ মিনিট। আজ থেকে তা হবে ৬ ঘণ্টা ৫০ মিনিট।

অর্থাৎ ট্রেনটি ৫০ মিনিট আগে গন্তব্যে পৌঁছাবে। ট্রেনটি ঢাকার কমলাপুর স্টেশন থেকে প্রতিদিন রাত সাড়ে ১১টায় চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করে। এখন সকাল ৭টা ১০ মিনিটে চট্টগ্রামে পৌঁছায়। আজ থেকে পৌঁছবে সকাল ৬টা ২০ মিনিটে। পরিচালন সময় কমলেও ট্রেনটির যাত্রার সূচি অপরিবর্তিত থাকবে।

একইভাবে ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর প্রভাতী এবং চট্টগ্রাম থেকে ঢাকাগামী গোধূলি এক্সপ্রেসের পরিচালন সময়ও বর্তমানের চেয়ে ১ ঘণ্টা ৫ মিনিট করে কমছে। সিলেট-ঢাকা রেলপথের পারাবত এক্সপ্রেসের পরিচালন সময় ৪০ মিনিট কমবে বলে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপকের কার্যালয় সূত্র জানায়। এছাড়া নতুন সূচিতে আজ থেকে ঢাকা থেকে আগের সময় অনুযায়ীই সুবর্ণ এক্সপ্রেস ছাড়বে। তবে চট্টগ্রামে পৌঁছবে এখনকার চেয়ে ২০ মিনিট আগে রাত ৮টা ১০ মিনিটে।

পশ্চিমাঞ্চলে আন্তঃনগর ট্রেনগুলোর মধ্যে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের সময় ও ছাড়ার স্থান পাল্টানো হয়েছে। নীলসাগর আজ থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সকাল ৮টায় ছেড়ে যাবে। এর আগে এ ট্রেনটি ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন থেকে সকাল ৮টা ২৫ মিনিটে ছেড়ে যেত।

রদবদল এসেছে খুলনা-সৈয়দপুর, রাজশাহী-নীলফামারী পথে চলাচলকারী ট্রেনের সময় ও ছাড়ার স্থানেও। এসব ট্রেন এখন চিলাহাটী পর্যন্ত চলবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের

জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া

গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে
  • বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে
  • ভাতার ১ম কিস্তি শুরু; গর্ভবতী ভাতার আবেদন শর্ত