শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

প্রযুক্তি ও কারিগরি শিক্ষায় এগিয়ে অাসতে হবে

সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার কার্যক্রমকে বেগবান করতে প্রযুক্তি ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানকে আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

শিক্ষামন্ত্রী বুধবার মিরপুর সেনানিবাসে মিলিটারি ইনস্টিটিউট অব সাইন্স অ্যান্ড টেকনোলজিতে (এমআইএসটি) ১৫তম গ্রাজুয়েশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।

তিনি বলেন, প্রযুক্তির দ্রুত সম্প্রসারণ বৈপ্লবিকভাবে বিশ্বায়নে অভূতপূর্ব পরিবর্তন এনেছে। ভিশন-২০২১ বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশের সামগ্রিক কারিগরি দক্ষতা বৃদ্ধির জন্য নিরলস কাজ করে যেতে হবে। দেশপ্রেম, সততা ও আন্তরিকতা দিয়ে দেশের উন্নয়নের জন্য সর্বাত্মক চেষ্ঠা করুন।

নবীন গ্রাজুয়েটদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী বলেন, তোমাদের প্রচেষ্টা এবং কর্মক্ষেত্রের সাফল্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য পাথেয় হয়ে থাকবে। সার্বক্ষণিক জ্ঞানচর্চার মাধ্যমে আত্মশুদ্ধির অভ্যাস গড়ে তুলতে হবে। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য তিনি ছাত্র-ছাত্রীদের দায়িত্বশীল নাগরিক হওয়ার বিষয়ে গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন, এমআইএসটি’র কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. আবুল খায়ের। অনুষ্ঠানে সামরিক-বেসামরিক উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ৩০৬ জন শিক্ষার্থীকে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি প্রদান করা হয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ