১ দশকে ক্যালিফোর্নিয়ার প্রায় ২৮ ফুট ডেবে গেছে – নাসা


দিন দিন মানুষ যেন ধ্বংসের পথে পা বাড়াচ্ছে । মার্কিন মহাকাশ সংস্থা নাসার উপগ্রহ থেকে পর্যবেক্ষণে এমন তথ্য উঠে এসেছে- যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বিশাল অংশ বিপজ্জনক হারে ডেবে যেতে শুরু করেছে।
এতে বলা হয়েছে, গত এক দশকে এ অঙ্গরাজ্যের বিশাল অংশ ২৮ ফুট পর্যন্ত ডেবে গেছে।
মার্কিন গবেষকরা বলছেন,গত কয়েক বছর ধরে ক্যালিফোর্নিয়া ভয়াবহ খরায় পড়েছে। খরার মুখে ফসল বাঁচানোর চেষ্টায় স্থানীয় কৃষকদেরকে মাত্রাতিরিক্ত হারে ভূগর্ভস্থ পানি টেনে নিতে হচ্ছে। এতে গত এক বছরে এ অঙ্গরাজ্যের কোরকোরান অঞ্চলের শত শত বর্গমাইল এলাকা অন্তত ১৬ ইঞ্চি ডেবে গেছে। ভূগর্ভস্থ পানি নির্বিচারে ব্যবহারের ফলে এমন পরিস্থিতি দেখা দিয়েছে। ১৯২০-এর দশক থেকে নগরায়ন প্রক্রিয়া শুরুর পর থেকে সেখানে ভূগর্ভস্থ পানির ব্যবহার শুরু হয়।
এ ছাড়া, নিয়মিত মাটি ধ্বসের কারনে রাস্তা ঘাট ব্লক হচ্ছে , এছাড়াও যানবাহন, মানুষ এমনকি যারা বাম বাসিন্দা তাদের ক্ষতি হচ্ছে ।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













