শুক্রবার, জুন ৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

গৃহবধূকে যৌতুকের দাবিতে হত্যা, স্বামী আটক

গাজীপুরের কালিগঞ্জে প্রিয়াংকা (২৫) নামে এক গৃহবধূকে যৌতুকের দাবিতে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার চুপাইর গ্রাম থেকে মঙ্গলবার সকালে লাশ উদ্ধার এবং নিহতের স্বামীকে আটক করেছে পুলিশ।

কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সরোয়ার্দী হোসেন জানান, উপজেলার জামালপুর ইউনিয়নের চুপাইর গ্রামের প্রিয়াংকার সঙ্গে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার সোম গ্রামের শংকর চন্দ্র চর্মকারের (৩৫) তিন মাস আগে বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে স্বামীর নির্যাতনের শিকার হয় প্রিয়াংকা।

সোমবার রাতে শংকর শ্বশুর বাড়িতে বেড়াতে আসলে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে স্বামীর নির্যাতনে গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

সকালে সংবাদ পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

এসআই সরোয়ার্দী হোসেন জানান, শংকরকে থানায় আটক রাখা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

এই সংক্রান্ত আরো সংবাদ

উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি

স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন

ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন

  • নরসিংদীতে সন্ত্রাসী হামলায় হার্ট এ্যাটাক হয়ে ব্যবসায়ীর মৃত্যু
  • ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
  • ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
  • নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
  • সকাল থেকে ঢাকায় বৃষ্টি
  • রাজধানীতে পৃথক ঘটনায় দুই নারীর আত্মহত্যা
  • নান্দাইলে চাচাতো ভাইয়ের হাতে চাচাতো ভাই খুন
  • সবুজবাগে পরিবেশমন্ত্রীর সেলাই মেশিন বিতরণ
  • ঈদযাত্রায় মহাসড়কে  চলছে ধীরগতিতে গাড়ি
  • হরিজনদের উচ্ছেদ ও সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদ
  • স্মার্ট কৃষিতে ব্যবহৃত প্রযুক্তিতে কৃষকরা উপকৃত হতে পারবে: কৃষি সচিব
  • খামারবাড়িতে শেষ হলো জাতীয় ফলমেলা ২০২৪