ঝিনাইদহ কালীগঞ্জে অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী আটক


ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার তেঘরিহুদা গ্রাম থেকে আজিজুল হক (৫০) নামে এক সন্ত্রাসীকে অস্ত্র-গুলিসহ আটক করেছে ঝিনাইদহ পুলিশ। সোমবার সকালে তাকে আটক করা হয়। আটককৃত আজিজুল হক হরিণাকুন্ডু উপজেলার কেষ্টপুর গ্রামের আব্দুল মন্ডলের ছেলে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বিপ্লব জানান, আজিজুল হক তেঘরিহুদা গ্রামে নাশকতা চালানোর জন্য অবস্থান করছে। এমন খবরের ভিত্তিতে ভোরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সেসময় তার কাছ থেকে একটি শ্যুটার গান ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


আনার হত্যার মাস্টারমাইন্ড শাহীনকে ধরতে ডিবির পরিকল্পনা
গোয়েন্দা পুলিশের (ডিবি) ধারণা, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমবিস্তারিত পড়ুন


তৃতীয়বার আনারকে মনোনয়ন দিয়েছি জনপ্রিয়তা দেখে: কাদের
ঝিনাইদহ-৪ আসনের সরকারদলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম (আনার) স্বর্ণ চোরাচালানকারীবিস্তারিত পড়ুন













