ঝিনাইদহে অগ্নিকান্ড ও ভূমিকম্পে করণীয় বিষয়ক মহড়া অনুষ্ঠিত


ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় কর্তৃক শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষে অগ্নিকান্ড ও ভূমিকম্পে করণীয় বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।জেলা প্রশাসন এ মহড়ার আয়োজন করে। বুধবার দুপুর ১২ টার দিকে স্থানীয় ওয়াজের আলী হাই স্কুল মাঠে ঝিনাইদহ ফায়ার সার্ভিসের কর্মীরা মহড়া প্রদর্শণ করেন।এসময় অগ্নিকান্ডের সময় কিভাবে আগুন নেভাতে হয় ও উদ্ধার কার্য পরিচালনা করতে হয় তা দেখানো হয়। পাশাপাশি ভূমিকম্পের সময় করনীয় বিষয়েও মহড়া প্রদর্শণ করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এহড়া চলাকালীন সময় জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আজিজুল হক জোয়ারদার, ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক রফিকুল ইসলাম, সদর স্টেশন অফিসার দীলিপ কুমার সরকার ও স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


আনার হত্যার মাস্টারমাইন্ড শাহীনকে ধরতে ডিবির পরিকল্পনা
গোয়েন্দা পুলিশের (ডিবি) ধারণা, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমবিস্তারিত পড়ুন


তৃতীয়বার আনারকে মনোনয়ন দিয়েছি জনপ্রিয়তা দেখে: কাদের
ঝিনাইদহ-৪ আসনের সরকারদলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম (আনার) স্বর্ণ চোরাচালানকারীবিস্তারিত পড়ুন













