‘যুক্তরাষ্ট্রে বাস করার চেয়ে বাংলাদেশে থাকা ভালো’


মার্কিন নোবেল জয়ী অর্থনীতিবিদ অ্যানগাস ডেটন বলেছেন, বিশ্বের বিভিন্ন দেশে বৈষম্য কমলেও যুক্তরাষ্ট্রে তা বাড়ছে। যুক্তরাষ্ট্রে বসবাস করার চেয়ে বাংলাদেশের মতো দরিদ্র দেশে বসবাস করা ভালো।
চলতি সপ্তাহে প্রিন্সটনের এমিরেটাস এই অধ্যাপক ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর বিজনেস ইকোনমিকসের এক সম্মেলনে ভাষণ দেন। এতে বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন তিনি। খবর দ্য আটলান্টিকের।
ডেটন বলেন, যুক্তরাষ্ট্রে দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে ৩০ লাখ মানুষ। যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা, চিকিৎসাসেবা ও শিশুদের জন্য শিক্ষার সুযোগ বাংলাদেশের চেয়েও খারাপ।
তিনি বলেন, দরিদ্রদের সহায়তার জন্য যুক্তরাষ্ট্রে বিভিন্ন প্রকল্প ও কর্মসূচি থাকলেও খুব কম মানুষই এ সুযোগ নিতে পারেন।
উদাহরণ হিসেবে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলের অ্যাপালশিয়ায় বসবাসকারী মানুষের গড় আয়ু বাংলাদেশের মানুষের গড় আয়ুর অনেক নিচে।
ভোগ, দারিদ্র্য ও জনকল্যাণ নিয়ে গবেষণার জন্য ২০১৫ সালে অর্থনীতিতে নোবেল বিজয়ী মার্কিন এই অর্থনীতিবিদ সম্মেলনে প্রশ্ন তুলে বলেন, মানুষের সুখের জন্য কী দরকার? আমরা কিভাবে সুখের পরিমাপ করব? দরিদ্র দেশগুলোকে কি বিদেশী সহায়তা দেয়া উচিত? বৈষম্য কী বাড়ছে নাকি কমছে? বৈশ্বিক পরিস্থিতি ভালো হচ্ছে নাকি আরও খারাপ হচ্ছে?
মার্কিন এই নোবেল বিজয়ী ওই সম্মেলনে ভাষণের পর যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম দ্য আটলান্টিকের প্রতিবেদক অ্যান্নি লোরির সঙ্গে বিভিন্ন ইস্যুতে কথা বলেন। যুক্তরাষ্ট্রের সমাজে মানুষ ভালো আছে নাকি নিন্ম আয়ের দেশগুলোতে ভালো আছে- মার্কিন এই নোবেল বিজয়ী কথা বলেন এ বিষয়েও।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













