বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ইসলামিক স্টেটের ‘বাংলাদেশী যোদ্ধা’ নিহত

মুখে দাড়ি, চোখে চশমা এবং মাথায় কাপড় দিয়ে একটি গাড়িতে বসে আছেন এক ব্যক্তি। তার হাতে একটি ভারী অস্ত্র। তবে সে ব্যক্তির নাম পরিচয় জানা না গেলেও তাকে বাংলাদেশী হিসেবে বর্ণনা করা হচ্ছে।

আমেরিকা-ভিত্তিক ওয়েবসাইট সাইট ইনটিলিজেন্স খবর দিচ্ছে বাংলাদেশী এ ব্যক্তি মধ্যপ্রাচ্য-ভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট গোষ্ঠীর একজন আত্নঘাতি বোমারু এবং তিনি মারা গেছেন। তবে এ ছবিটি কোথায় তোলা হয়েছে সে ব্যাপারেও বিস্তারিত তথ্য জানা যাচ্ছে না।

সাইট ইনটিলিজেন্স ওয়েবসাইট পৃথিবীজুড়ে জঙ্গি তৎপরতার খবরাখবর রাখে এবং সেগুলো প্রকাশ করে। তবে স্বাধীন কোন সূত্র থেকে এই খবর এখনও নিশ্চিত করা যায়নি।

সাইট ইনটিলিজেন্স’র ওয়েবসাইটে বলা হয়েছে ইসলামিক স্টেট’র সহযোগী ফুরাত মিডিয়া বাংলাদেশী একজন আত্নঘাতি বোমারুর ছবি প্রকাশ করেছে।
ফুরাত মিডিয়াকে উদ্ধৃত করে সাইট ইনটিলিজেন্স জানাচ্ছে, বাংলাদেশী আত্নঘাতি বোমারুর মৃতদেহের ছবি প্রকাশ করে বাংলাদেশে হামলা চালানোর জন্য আহবান জানানো হয়েছে।

ইসলামিক স্টেট’র সাথে যোগ দিতে বাংলাদেশী কিছু তরুণ ইরাক এবং সিরিয়ায় বিভিন্ন সময় গিয়েছে বলে সংবাদ মাধ্যমে খবরও বের হয়েছে।
গত বছর মার্কিন বিমান হামালায় সাইফুল হক সুজন নামের একজন বাংলাদেশী সিরিয়ায় নিহত হয়েছিল। তিনি ইসলামিক স্টেট গোষ্ঠীর একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন বলেও মার্কিন কমান্ডার বর্ণনা করেছিলেন।

এছাড়া বাংলাদেশের গুলশানে হলি আর্টিজান রেস্টুরেন্টে গত বছর জঙ্গি হামলার সাথে ইসলামিক স্টেট গোষ্ঠীর সম্পৃক্ততার কথা অনেকেই বলেন। যদিও বাংলাদেশ সরকার বরাবরই দেশের ভেতরে আইএস’র অস্তিত্ব অস্বীকার করছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ