শনিবার, অক্টোবর ১৭, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বাসা-বাড়িতে গ্যাস দেওয়া হবে না: টাঙ্গাইলে প্রতিমন্ত্রী নসরুল হামিদ

টাঙ্গাইল প্রতিনিধিঃ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, গ্যাস আমাদের মূল্যবান সম্পদ। এখন থেকে বাসা-বাড়িতে আর নতুন করে গ্যাস সংযোগ দেয়া হবে না।

কর্ম সংস্থান বৃদ্ধির লক্ষে বাণিজ্যিক ক্ষেত্রে গ্যাস সংযোগ দেয়া যেতে পারে কিন্তু বাসা-বাড়িতে নয়। সকলকে এলপি গ্যাস ব্যবহারে উৎসাহিত করতে সরকার এ
সিদ্ধান্ত নিয়েছে।

তিনি বলেন, বিদ্যুতের দাম কতটা বাড়বে সেটা রেগুলেটরী কমিশনের গণশুনাণীর পর তাদের প্রস্তাবনার উপর নির্ভর করবে। তিনি শনিবার(১৮ মার্চ) দুপুরে হ্যাবিট ইয়ূথ
ফেস্টিভ্যাল-২০১৭ উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

নসরুল হামিদ আরো বলেন, জঙ্গী হামলার আশংকায় দেশের সকল বিদ্যুৎ কেন্দ্রসহ অতি গুরুত্বপূর্ণ স্থাপনা কেপিআই ঘেঅষণা করে নিরাপত্তা জোরদার করা হয়েছে। হাজী আবুল হোসেন ট্রাস্ট আয়োজিত হ্যাবিট ইয়ূথ ফেস্টিভ্যালে প্রধান অতিথি ছিলেন তিনি।

হাজী আবুল হোসেন ট্রাস্টের চেয়ারম্যান আলহাজ্ব মো. ছানোয়ার হোসেন এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা
পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, নুরুন্নবী চৌধুরী এমপি, নাহিম রাজ্জাক এমপি, আলী আজম মুকুল এমপি, মাহফুজুর রহমান এমপি, রাজী মোহাম্মদ ফখরুল এমপি, ফাহমী গোলন্দাজ বাবেল এমপি, মোহাম্মদ হাছান ইমাম খান সোহেল হাজারি এমপি, অনুপম শাহজাহান জয় এমপি, মনোয়ারা বেগম
এমপি, টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন ও পুলিশ সুপার মো. মাহবুব আলম পিপিএম প্রমুখ।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী