মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

নরেন্দ্র মোদিকে নিজের দুঃখের কথা জানিয়ে মুসলিম ছাত্রীর চিঠি

স্বপ্ন উচ্চশিক্ষার৷ বাধ সেধেছে আর্থিক অবস্থা৷ এ ঘটনা ভারতে বিরল কিছু নয়৷ তার মধ্যেই দেশটির কর্নাটকের মুসলিম ছাত্রী সারার ঘটনা খানিকটা ব্যতিক্রমী৷ কেননা তার কাহিনীর শেষটুকু লিখলেন দেশটির স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ কী হয়েছিল তার ক্ষেত্রে?

এমবিএ ছাত্রী সারা পড়াশোনার খরচ চালাতে লোন চেয়ে এক ব্যাঙ্কের দ্বারস্থ হয়েছিলেন৷ কিন্তু ব্যাঙ্ক লোন দিতে অস্বীকার করে৷ এমনকী মেয়েটির পরীক্ষায় ভাল নম্বর পাওয়াতেও কাজ হয়নি৷ বরং জানতে চাওয়া হয়েছিল, কী করে এই লোন শোধ হবে? কেননা ছাত্রীটির বাবা একটি চিনির কলের শ্রমিক৷

এই জবাব পেয়ে অবশ্য ভেঙে পড়েননি ওই ছাত্রী৷ বরং তিনি এমন কাজ করেছিলেন, যা সচরাচর কেউ ভাবতেও পারবেন না৷ চিঠি লিখেছিলেন স্বয়ং প্রধানমন্ত্রীকে৷ হাজারও কাজে ব্যস্ত মোদি কি তার চিঠি পড়বেন? কোনও সুরাহা হবে? অনেকেই এ বিষয়ে সন্দিহান ছিলেন৷ কিন্তু স্থির বিশ্বাস ছিল সারার৷ সে বিশ্বাসের মর্যাদাও পেয়েছেন তিনি৷

ছাত্রীর চিঠি পাওয়া মাত্র ভারতের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে তড়িঘড়ি ব্যবস্থা নেওয়া হয়৷ মাত্র দশ দিনের মধ্যে অন্য একটি ব্যাঙ্ক থেকে লোনের ব্যবস্থা করে দেওয়া হয়৷ ফলে পড়াশোনা করতে আর কোনও অসুবিধা নেই ছাত্রীর৷

স্বভাবতই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই পদক্ষেপে অত্যন্ত খুশি ছাত্রীটি৷ জানাচ্ছেন, কোনও সুরাহা যে হবে, তা তিনি জানতেন৷ কিন্তু এত তাড়াতাড়ি যে হবে তা কল্পনাও করতে পারেননি সারা৷

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

  • দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি