শনিবার, আগস্ট ১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পাঁচ দিনের রিমান্ডে জঙ্গি রাজীব গান্ধী

গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানায় দায়ের হওয়া সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জঙ্গি জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধীর আবারও পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে গাইবান্ধার মুখ্য বিচারিক আদালতের হাকিম জয়নাল আবেদিন এই রিমান্ড মঞ্জুর করেন।

গাইবান্ধা গোয়েন্দো পুলিশ (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, রাজীব গান্ধীর বিরুদ্ধে ২০১৬ সালে গোবিন্দগঞ্জ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়। ওই মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে দশ দিনের রিমান্ড চাওয়া হয়। পরে শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

এর আগে, ২০১৫ সালের ২ জুন গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পল্লী চিকিৎসক মাহাবুবর রহমান হত্যার ঘটনায় একই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন রাজীব গান্ধী। এছাড়া ২৭ মার্চ একই আদালতে সাঘাটা উপজেলার বসন্তেরপাড়া গ্রামে ২০১৫ সালের ১৯ জুলাই ফজলে রাব্বী নামে এক জেএমবি সদস্যকে গুলি করে হত্যার ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি।

রাজীব গান্ধী ঢাকার গুলশান হলি আর্টিজান বেকারিতে হামলার অন্যতম পরিকল্পনাকারী। তার বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পশ্চিম রাঘবপুর এলাকার ভূতমারি গ্রামে।

এই সংক্রান্ত আরো সংবাদ

কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ

নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন

ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন

ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর

সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন

  • ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
  • কোকেনের সবচেয়ে বড় চালানে জড়িতদের নাম পেয়েছে ডিএনসি
  • বাংলাদেশ ব্যাংক ও দুদকের ৭২ কর্মকর্তার চাকরি ছাড়ায় নানা আলোচনা
  • মূল্য ৭ কোটি: পঞ্চগড়ে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
  • নারায়নগঞ্জে কলেজ ছাত্রী যৌন হয়রানি ও লাঞ্চনার শিকার
  • বিচারকদের শৃঙ্খলাবিধির গেজেট নিয়ে আদেশ
  • জাতীয় শোক দিবসে রাজধানীতে বাড়তি নিরাপত্তা
  • মানবতাবিরোধী অপরাধ: আজহার-কায়সারের আপিল শুনানি ১০ অক্টোবর
  • নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলা: হাইকোর্টের রায় ২২ আগস্ট
  • আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ড পাওয়া রাজাকার হাফিজ গ্রেপ্তার
  • সেলিম ওসমান অসুস্থ, চার্জ শুনানি হল না
  • স্ত্রী-শাশুড়িসহ তুফান ফের রিমান্ডে