বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ভারতীয় সেনাবাহিনী প্রধানের গাইবান্ধায় স্মৃতিসৌধ পরিদর্শন

এল এন শাহী, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

ভারতীয় সেনাবাহিনী প্রধান জেনারেল বিপিন রাওয়াত আজ বেলা সোয়া ১১ টায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাখালী ব্রীজ সংলগ্ন মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ পরিদর্শন করেন। এর আগে তাকে বহনকারী হেলিকপ্টারটি বেলা ১১টায় কাটাখালি হেলিপ্যাডে অবতরন করে।

এ সময় তার সাথে তার স্ত্রীসহ ৪ জন সফর সঙ্গী ছিলেন। জেনারেল বিপিনের সফর উপলক্ষে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনী রংপুর-বগুড়া মহা সড়কের স্মৃতিসৌধ সংলগ্ন কয়েক কিলোমিটার এলাকায় কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলে।

ভারতীয় সেনা প্রধান ৩৫ মিনিট স্মৃতিসৌধ এলাকা ঘুরে দেখেন এবং মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করেন। পরে ১১ পদাতিক ডিভিশনের কমান্ডিং অফিসার মেজর জেনারেল মোশফেকুর রহমান এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে জানান, ১৯৭১ সালে কাটাখালি ব্রীজ সংলগ্ন এলাকায় ভারতীয় সেনা ও মুক্তিযোদ্ধারা সম্মুখ যুদ্ধে শহীদ হন। তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই ভারতীয় সেনা প্রধান গোবিন্দগঞ্জ এসেছেন। এরপর তিনি বগুড়া ক্যান্টনমেন্টের উদ্দেশ্যে হেলিকপ্টারে রওনা হন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ