কাজে ফিরেই বরখাস্ত সিলেট, রাজশাহীর মেয়র


আদালতের অনুমতি নিয়ে দায়িত্বে ফেরার কয়েক ঘণ্টার মধ্যেই আবার বরখাস্ত হয়েছেন বাংলাদেশের দুটি সিটি কর্পোরশেনের দুই মেয়র।
এরা দুজনেই বিরোধীদল বিএনপির নেতা এবং জেলা পর্যায়ে দলীয় সংগঠনের নেতৃত্বে রয়েছেন।
রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল এবং সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর বরখাস্তির প্রশ্নে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপনও জারি করা হয়েছে।
সরকার ২০১৫ সালে সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরীকে মেয়র পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করে।
এই বরখাস্তের বৈধতা চ্যালেঞ্জ করে দুই বছরেরও বেশি সময় ধরে আইনি লড়াই চালিয়ে তিনি জয়লাভ করেন।
রোববার তিনি প্রথমবারের মতো কাজে ফিরলে তার কয়েক ঘণ্টার মধ্যেই মন্ত্রণালয় থেকে নতুন করে তার বহিষ্কারের প্রজ্ঞাপন জারি করা হয়।
অন্যদিকে, রাজশাহী সিটি কর্পোরেশন মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলকে ২০১৫ সালে মেয়র পদ থেকে বরখাস্ত করা হয়।
উচ্চতর আদালতে তার আপিল গৃহীত হওয়ার পর রোববার আবার তাকে বরখাস্ত করা হয়।
সরকারি আদেশে বলা হয়েছে, মোসাদ্দেক হোসেন বুলবুলের বিরুদ্ধে নতুন এক মামলায় অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ায় এবং আরিফুল হক চৌধুরীর বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র গৃহীত হওয়ায় তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













