সন্দ্বীপে নৌকাডুবির ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৭


চট্টগ্রামের সন্দ্বীপে নৌকাডুবির ঘটনায় আরও তিনজনের লাশ উদ্ধার হয়েছে। তিন দিন আগের ওই দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭ জনে। এদিকে নিহত স্বজনদের বুকফাটা আর্তনাদে ভারি হয়ে উঠেছে এলাকার আকাশ বাতাস।
সন্দ্বীপের ওসি শামসুল ইসলাম জানান, বুধবার ভোরে গুপ্তাছড়া ঘাটের আশপাশের এলাকায় দুই শিশুসহ তিনজনের লাশ ভেসে ওঠে। এই তিনজন হলেন- আনোয়ার হোসেন শিপন (৪০), সাইদ (৯) ও নেহা (৭)।
রোববার সন্ধ্যায় একটি সি ট্রাক থেকে যাত্রী নামিয়ে গুপ্তছড়া ঘাটে পৌঁছে দেওয়ার সময় আনুমানিক ৪০ জন যাত্রীসহ ডুবে যায় একটি নৌকা।
ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড ও নৌবাহিনীর তল্লাশিতে সোমবার পর্যন্ত পাঁচজনের লাশ পাওয়া যায়। আর মঙ্গলবার সারাদিনে উদ্ধার করা হয় আরও নয়টি লাশ। নৌকাডুবির ওই ঘটনায় এখনো দুই থেকে তিনজন নিখোঁজ থাকতে পারেন বলে সন্দ্বীপ থানার ওসি শামসুল ইসলামের ধারণা।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













