শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘কে আছে? পুলিশের বাবাকে ডাক কেউ কিছু করতে পারবে না’

ওই রাতের অভিজ্ঞতা মনে করলে এখনও শিউরে উঠছি আমি। সুভাষপল্লি বাজারের সামনের রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে আমার স্বামী সুব্রত, দোকানে ফল কিনতে গিয়েছিল। গাড়ির সামনের আসনে বসে মোবাইল ফোন নিয়ে নাড়াচাড়া করছিলাম। হঠাৎ দুই যুবক এসে বলে এখানে গাড়ি দাঁড় করিয়েছিস কেন? গাড়ি সরা।

আমাকে বলছে এটা প্রথমে বুঝতেই পারিনি। জিজ্ঞাসা করি আমাকে কিছু বলছেন? ওরা বলে, হ্যাঁ। তোকেই বলছি। তোর গাড়ির ড্রাইভার কোথায়? গাড়ি সরা। কাউকে এত খারাপ কথা বলতে কখনও শুনিনি। ভয়ে গাড়ি থেকে নেমে আমার স্বামী কোথায় দেখতে যাই। দেখি, ও এগিয়ে আসছে।

সুব্রত গাড়ির কাছে আসার পরও একইভাবে গালিগালাজ করতে থাকে ওরা। ও রুখে দাঁড়িয়ে বলে, কেন গাড়ি সরাব? তা ছাড়া এ ভাবে কথা বলছেন কেন? এ কথা শুনে ওকে আরও বেশি করে গালিগালাজ করতে থাকে। পুলিশ ডাকার কথা বললে, বলে ডাক। কে আছে? পুলিশের বাবাকে ডাক। কেউ কিছু করতে পারবে না। মদ্যপ ওই যুবকদের কথা বলার ধরন দেখে ঘাবড়ে যাই।

পুলিশের এক কর্মকর্তাকে ফোন করে ঘটনা জানাই। তিনি বলেন, যেখানে আছি সেখানেই যেন দাঁড়িয়ে থাকি। তিনি শিলিগুড়ি থানায় বলে পুলিশ পাঠানোর ব্যবস্থা করছেন। হঠাৎ মোটরবাইকে করে একটা লোক ওদের কাছে এসে বলে, চলে যা। না হলে বিপদে পড়বি। এরপরই ওরা মোটরবাইক নিয়ে পালায়। কিছুক্ষণের মধ্যে পুলিশ এসে পৌঁছায়। আমাদের চলে যেতে বললে আমরা চলে আসি।

এই সংক্রান্ত আরো সংবাদ

পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা

পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন

৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন

১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

লজ্জায় লাল হয়ে যায় পাখিও

লজ্জা পেলে শুধু মানুষের মুখই লাল হয়ে যায় তা কিন্তুবিস্তারিত পড়ুন

  • দুই হাতের হৃদয়রেখা মিলে গেলে কি হয় জানেন?
  • ৩২১ থেকে ওজন কমিয়ে ৮৫!
  • রং নম্বরে প্রেম, বাধা হয়ে দাঁড়ায়নি ঝলসে যাওয়া মুখ
  • পানিতে ভেসে উঠলো অলৌকিক হাত!
  • ১৫ বছরে একবার ফোটে ‘মৃত্যুর ফুল’
  • চা বিক্রেতা এখন ৩৯৯ কোটি টাকার মালিক
  • একটি মাছের বিষে মারা যেতে পারে ৩০ জন
  • মোবাইল কিনতে ছয় সপ্তাহের শিশুকে বিক্রি
  • পরকীয়ায় জড়াচ্ছে নারীরা প্রধান যে তিনটি কারণ নেপথ্যে
  • ২৪০০ কেজি খিচুড়ি রান্না হয় যেখানে দৈনিক !
  • পরীক্ষায় ফেল করলেই বিবাহ বিচ্ছেদ
  • কান্না থামছিল না তাঁরঃ ‘বাবা আমি আসছি’ বলে লাশ হলেন তরুণী