শনিবার, আগস্ট ১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

টাঙ্গাইলের ভূঞাপুরে গণিত উৎসবে ৮০০ শিক্ষার্থীর অংশগ্রহন

মো. ফরমান শেখ॥ “গণিত শেখো স্বপ্ন দেখো, গণিত ভয় ভীতি দূর কর” এই স্লোগানকে সামনে রেখে গণিতের প্রতি ক্ষুদ্রে শিক্ষার্থীদের আগ্রহী বাড়াতে ও গণিতকে জয় করতে টাঙ্গাইলের ভূঞাপুরে গণিত উৎসব উদ্‌যাপন কমিটির আয়োজনে লাইসিয়াম গণিত ও বিজ্ঞান সংঘ’র উদ্যোগে উপজেলার প্রায় ৮০০ক্ষুদে শিক্ষাথীরা গণিত উৎসবে এবার অংশগ্রহন করেছে।

শুক্রবার (৭ এপ্রিল) সকালে ভূঞাপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় অর্জুনা হাঁজী ইসমাইল খাঁ কলেজের অধ্যক্ষ ও লাইসিয়াম গণিত ও বিজ্ঞান সংঘ’র প্রতিষ্ঠা আবদুস ছাত্তার খান এর পরিচালনায় ভূঞাপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহীউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভূঞাপুর উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ, মহান মুক্তিযুদ্ধের গবেষক মো. শফি উদ্দিন তালুকদার, বিভিন্ন মিডিয়ার সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।

এ অনুষ্ঠান আয়োজনে তিনটি ক্যাটাগরিতে এ গণিত উৎসব অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় ১ঘণ্টা ১৫ মিনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে বিজ্ঞান ও গণিতের খুঁটিনাটি বিষয়ের উপর সেমিনার অনুষ্ঠিত হয়। প্রাইমারী ক্যাটাগরিতে ৩০৫জন, জুনিয়র ক্যাটাগরিতে ২৩২জন ও সেকেন্ডারী ক্যাটাগরিতে ১৭৮জন। গণিত উৎসবে অংশগ্রহণকারী ৭১৫ জন ক্ষুদে শিক্ষার্থীর মধ্যে ৪৫জন বিজয়ী ক্ষুদে গণিতবিদকে পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও সর্বোচ্চ পুরস্কারপ্রাপ্ত তিন শিক্ষা প্রতিষ্ঠানকেও পুরস্কার প্রদান করা হয়।

গণিত উৎসবের আহবায়ক রাইয়্যান উৎসব তালুকদার বলেন, গণিত ভীতি দুর করা, গণিতের প্রতি ক্ষুদে শিক্ষার্থীদের আগ্রহী বাড়ানো ও গণিতবিদ তৈরি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। বিজ্ঞান সংঘের প্রতিষ্ঠাতা আবদুস ছাত্তার খান বলেন, ক্ষুদে শিক্ষার্থীরা যাতে আনন্দের সাথে গণিত ও বিজ্ঞানকে গ্রহণ করতে পারে এ লক্ষ্যকে সামনে রেখেই আমরা প্রতিবছরের মত এবারো গণিত উৎসবের আয়োজন করেছি। এতে উপজেলার প্রায় ৮০০ক্ষুদ্রে শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। শিক্ষার্থীদের মাঝে গণিতের প্রতি ভয় দুর করতে ও বিজ্ঞানের আলো তাদের ভেতরে গড়ে তোলার আমাদের এ গণিত ও বিজ্ঞান সংঘ’র কাজ। আমরা আগামীতে এর চেয়ে আরো বড় পরিসরে গণিত উৎসবের আয়োজন করব। এজন্য সকলের সহযোগিতা আমাদের কাম্য।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি ২০২৬: খ্রিস্টান সম্প্রদায়ের সদস্য জোনাস গোমেজ অভিযোগবিস্তারিত পড়ুন

উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি

স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন

  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • নরসিংদীতে সন্ত্রাসী হামলায় হার্ট এ্যাটাক হয়ে ব্যবসায়ীর মৃত্যু
  • ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
  • ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
  • নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
  • সকাল থেকে ঢাকায় বৃষ্টি
  • রাজধানীতে পৃথক ঘটনায় দুই নারীর আত্মহত্যা
  • নান্দাইলে চাচাতো ভাইয়ের হাতে চাচাতো ভাই খুন
  • সবুজবাগে পরিবেশমন্ত্রীর সেলাই মেশিন বিতরণ
  • ঈদযাত্রায় মহাসড়কে  চলছে ধীরগতিতে গাড়ি