এ যেন অসম্ভব, অথচ সম্ভবের গল্পঃ এইডস নিয়েও জিতলেন সেরা সুন্দরীর খেতাব


শরীরে এইচআইভি ভাইরাসের অস্তিত্ব ধরা পড়ে মাত্র ১১ বছর বয়সে। তবে তাতে নিঃশেষ হয়ে যাননি তিনি। পড়াশোনা করেছেন, তিলে তিলে নিজেকে গড়ে তুলেছেন। এখন বয়স ২২ বছর। সম্প্রতি তিনি নির্বাচিত হয়েছেন ‘মিস কঙ্গো ইউকে।’
যুক্তরাজ্যে বসবাসকারী কঙ্গোর নারীদের নিয়ে আয়োজন করা হয় ‘মিস কঙ্গো ইউকে’। এতে সবাইকে পেছনে ফেলে শীর্ষস্থান অধিকার করেছেন হরসেলি সিনদা ওয়া এমবঙ্গো। এইডস আক্রান্ত ওই নারী এখন কেবল সামনের দিকেই এগিয়ে যেতে চান।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, শৈশবে এইচআইভিতে আক্রান্ত হন হরসেলি। কিন্তু ছিটকে পড়েননি। বর্তমানে লন্ডনে পড়াশোনা করছেন ফাইন আর্টস নিয়ে।
প্রতিযোগিতা জয়ের পরই নিজের ইচ্ছের কথা জানিয়েছেন হরসেলি। এইডসমুক্ত বিশ্ব চান তিনি। নিজ দেশ কঙ্গোতে ফিরবেন তিনি। এইডসমুক্ত সমাজ গড়তে প্রচার করবেন, করবেন আনুষঙ্গিক সব কাজ।
হরসেলি বলেন, ‘জীবনে অন্তত একটা কিছু জিতে আমি খুব খুশি। আমার জীবন মানুষের হৃদয় স্পর্শ করেছে, যেটা অনেক। আশা করছি আমার গল্প অনেককেই জীবন দেবে।’
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













