বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ওবায়দুল কাদের: পরিবহনখাতে শৃঙ্খলা না আসা পর্যন্ত অভিযান চলবে

রাজধানীতে ‘সিটিং’ সার্ভিস বন্ধ এবং যানবাহনের বাম্পার অপসারণ ও অন্যান্য অনিয়ম বন্ধে অভিযান পরিদর্শনকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পরিবহন খাতে শৃঙ্খলা না আসা পর্যন্ত অভিযান চলবে।

রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা মোড়ে রবিবার (১৬ এপ্রিল) সকাল পৌনে ১০টায় এ অভিযান পরিদর্শন করছিলেন তিনি। পরে সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ওবায়দুল কাদের।

মন্ত্রী বলেন, বাম্পার অপসারণ ও অন্যান্য অনিয়ম বন্ধে এ অভিযান শুরু হয়েছে। এটা পরিবহন খাতে শৃঙ্খলা ফিরে না আসা পর্যন্ত চলবে। আইনের মাধ্যমেই পরিবহন খাতের বিশৃঙ্খলা সমাধান করে শৃঙ্খলা আনা হবে। এখানে কাউকে কোনো ছাড়া দেওয়া হবে না।

‘সিটিং’ সার্ভিস বন্ধের ফলে যাত্রী হয়রানির আশঙ্কা আছে কিনা- এমন এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলে, নিয়মের মধ্যে সবাই এলে কোনো সমস্যাই হবে না। যাত্রীদের ভোগান্তি রোধেই আমরা ব্যবস্থা নিচ্ছি। মানুষের ভোগান্তি বন্ধ না হওয়া পর্যন্ত আমরা কাজ করবো।

সাতরাস্তা মোড়ে সকাল ৮টা থেকেই নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুস সালামের নেতৃত্বে বাম্পার অপসারণের কাজ শুরু হয়। এ সময় কিছু গাড়ি চালককে অনিয়মের দায়ে জরিমানাও করা হয়।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী নিজে উপস্থিত থেকে বেশ কয়েকটি ট্রাকের বাম্পার অপসারণ করান। পুরো অভিযানের কার্যক্রমও পরিদর্শন করেন ওবায়দুল কাদের। বিআরটিএ’কে অভিযানের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার বিষয়েও তাগিদ দেন তিনি।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে