ঈদের টেলিফিল্ম ‘ছক্কা’য় দুই ক্রিকেটারের এক প্রেমিকা


আসছে রোজার ঈদে ক্রিকেটকে উপজীব্য করে নির্মিত হলো বিশেষ টেলিফিল্ম ‘ছক্কা। ‘ আর এই ছক্কা হাঁকানো খেলোয়াড়গুলো কারা জানেন? টেলিফিল্মে মূল খেলোয়াড় হিসেবে দেখা যাবে মিশু সাব্বির ও এ্যালেনকে। আর এদের মাঝেই ম্যাচ জয়ের ‘রসায়ন’ হিসেবে আবির্ভূত হবেন সাফা কবির। জনপ্রিয় এই তিন অভিনয়শিল্পীর সমন্বয়ে ছক্কা টেলিফিল্মে আরো অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, রুমি, ওয়াসিম খান, নবী, রিপন, মনিরা মিঠু, আনোয়ার। ছক্কা রচনা করতেছেন, আসাদ জামান ও পরিচালনা করেছেন মোস্তফা কামাল রাজ।
মূলত পাড়া মহল্লার ক্রিকেট টিম নিয়ে টেলিফিল্মের গল্প আবর্তিত হয়েছে। এক এলাকার ক্রিকেট দলের কোচের ছেলে ও দলের অধিনায়ক এ্যালেন। অপর এলাকার কোচের মেয়ে সাফা কবির। সাফা কবিরকে পছন্দ করেন এ্যালেন, কিন্তু সাফা এ্যালেনে নাখোশ। ক্রিকেট প্রলোভনে এ্যালেন সাফা কবিরকে প্রেমের প্রস্তাবে রাজি করানোর চেষ্টা করেন, কিন্তু অন্যদিকে মিশু সাব্বির আবার সাফাকে পছন্দ করেন। দুইজনের ভালোবাসার কেন্দ্র হলেন সাফা। সাফা কার হবেন? একটি ক্রিকেট ম্যাচই ঠিক করে দেবে সাফা কার প্রেমিকা হবেন।
নির্মাতা মোস্তফা কামাল রাজ বলেন, ত্রিভূজ প্রেমের গল্প নিয়ে নির্মাণ করা হয়েছে ‘ছক্কা’ টেলিফিল্মটি। যেখানে পাড়া মহল্লার দুই দলের প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ম্যাচকে ঘিরে একের পর এক সব টুইস্ট রয়েছে। দর্শকদের নির্মল বিনোদনের কথা চিন্তা করেই সুন্দর একটি গল্পের ওপর টেলিফিল্মটি নির্মাণ করা হয়েছে।
আগামী রোজার ঈদে টেলিফিল্মটি বেসরকারি টেলিভিশন চ্যানেল, চ্যানেল আইয়ে টেলিফিল্মটি প্রদর্শিত হবে
এই সংক্রান্ত আরো সংবাদ


‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন


বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন


শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন













