বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

৩৫তম বিসিএসের ৩৯৮ জনকে নন ক্যাডার পদে সুপারিশ

৩৫তম বিসিএস উত্তীর্ণদের মধ্যে ৩৯৮ জনকে প্রথম শ্রেণির নন ক্যাডারের বিভিন্ন পদে নিয়োগের সুপারিশ করা হয়েছে।

পাবলিক সার্ভিস কমিশন-পিএসসির পক্ষ থেকে সোমবার বিকালে এ সুপারিশ করা হয়।

এ নিয়োগের সুপারিশের ফলে দীর্ঘ আট মাসের অপেক্ষার অবসান হয়েছে।

উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি (২০০ জন) নিয়োগ পেয়েছেন সমাজসেবা কর্মকর্তা পদে। এছাড়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী ও উপজেলা প্রকৌশলী হিসেবে নিয়োগ পেয়েছেন ৪৮ জন।

ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদের সহকারী পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ২০ জন। শ্রম ও কলকারখানা অধিদফতরের সহকারী মহাপরিদর্শক (সাধারণ) পদে নিয়োগ পেয়েছেন ১৩ জন।

অন্য ১১৭ জনকে অর্থ, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান, প্রতিরক্ষা, বাণিজ্য, শিল্প, মহিলা ও শিশু, বন ও পরিবেশসহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের ৪৩টি প্রতিষ্ঠানে নিয়োগ দেয়া হয়েছে।

২০১৬ সালের ১৭ আগস্ট ৩৫তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এতে ৫ হাজার ৫৩৩ জন উত্তীর্ণ হন। এর মধ্যে ২ হাজার ১৫৮ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের সুপারিশ করা হয়। পদস্বল্পতার কারণে ৩ হাজার ৩৫৯ জনকে নন ক্যাডারের জন্য রাখা হয়।

গত বছরের নভেম্বরে তাদের নন ক্যাডারে নিয়োগের জন্য প্রথমবারের মতো অনলাইনে আবেদনপত্র নেয়া হয়। ২ হাজার ৬২৬ জন এতে আবেদন করেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ