লাকী আখন্দের মৃত্যুতে খালেদা জিয়ার শোক


বীর মুক্তিযোদ্ধা ও কিংবদন্তি সংগীত শিল্পী লাকী আখন্দের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
শনিবার এক শোক বার্তায় তিনি বলেন, ‘লাকী আখন্দের মৃত্যুতে দেশের সংগীত প্রিয় মানুষের মতো আমিও গভীরভাবে সমব্যথী। তিনি ছিলেন দেশের জনপ্রিয় ও গুণী কণ্ঠশিল্পীদের মধ্যে অন্যতম। বহুমুখী প্রতিভার অধিকারী লাকী আখন্দ সংগীতাঙ্গনে যে প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন তা এক নতুন মাত্রা পেয়েছিল।
গান দিয়ে তিনি সঙ্গীতানুরাগীদের হৃদয়ে চির স্মরণীয় হয়ে থাকবেন। ‘৭১-এর রণাঙ্গনে বীর মুক্তিযোদ্ধা হিসেবেও তার অবদান দেশের মানুষ কখনোই বিস্মৃত হবে না। তার মৃত্যুতে দেশ হারালো প্রতিভাবান এক গুণী শিল্পীকে। যার অভাব সহজে পূরণ হওয়ার নয়।’
বিএনপি চেয়ারপারসন লাকী আখন্দের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারবর্গ, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













