মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ছাত্রী ধর্ষণ চেষ্টার অভিযোগে প্রধান শিক্ষক বহিষ্কার

যশোরের চৌগাছায় সবুজকুঁড়ি নামে একটি কিন্ডারগার্ডেনের এক ছাত্রীকে ধষর্ণ চেষ্ঠার অভিযোগে প্রধান শিক্ষক আবুল কালাম আজাদকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (২২ এপ্রিল) বিদ্যালয়টির পরিচালক ফজলে রাব্বিসহ সংশ্লিষ্টদের সাথে আলোচনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস পারভীন তাকে বহিষ্কার করেন।

এর আগে বৃহস্পতিবার ওই শিক্ষক এক ছাত্রীকে ধর্ষণ চেষ্ঠার সময় হাতে-নাতে ধরা পড়েন।

জানা যায়, প্রধান শিক্ষকের বিরুদ্ধে উঠা অভিযোগ সম্পর্কে জানতে উপজেলা নির্বাহী কমর্কর্তা শনিবার সকালে বিদ্যালয়টিতে যান। এ সময় বহু অভিভাবক অভিযুক্ত প্রধান শিক্ষক আজাদের বহিষ্কারের দাবিতে স্কুলের সামনে অবস্থান নেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ সময় বিক্ষুব্ধ অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে কিন্ডারগার্ডেনটির পরিচালক ফজলে রাব্বীসহ অন্যদের সঙ্গে আলোচনা করে শিক্ষক আবুল কালাম আজাদকে বহিষ্কারের নির্দেশ দেন। একই সঙ্গে স্কুলের সিনিয়র শিক্ষক রজব আলীকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বেলায়েত হোসেন, চৌগাছা থানার উপ-পরিদর্শক সালাউদ্দিন আহমেদ প্রমুখ।

এর আগে অভিযুক্ত প্রধান শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার থানায় নিয়ে যায় পুলিশ। তবে তাকে আটক বা গ্রেফতার দেখানো হয়নি।

উপজেলা নির্বাহী অফিসার নার্গিস পারভীন বলেন, ‘উত্তেজিত জনতা ও অভিভাবকদের শান্ত করা, ওই শিক্ষকের ব্যক্তিগত নিরাপত্তা ও স্কুলটিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে কিন্ডারগার্ডেনটির পরিচালকসহ অভিভাবকদের সাথে কথা বলে অভিযুক্ত প্রধান শিক্ষককে স্কুল থেকে বিদায় করে দেওয়া হয়েছে। তিনি যেন আর স্কুলটিতে ফিরতে না পারেন সে বিষয়েও স্কুলটির পরিচালককে বলা হয়েছে।’

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী