টাঙ্গাইলঃ পরিবহন শ্রমিদের মানববন্ধন


মোঃ ফরমান শেখ, টাঙ্গাইল প্রতিনিধিঃ জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা মন্ত্রী পরিষদে অনুমোদিত খসড়া সড়ক পরিবহন আইন-২০১৭ বাতিলের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ টাঙ্গাইলে মানববন্ধন করেছে।
টাঙ্গাইল নতুন বাস টার্মিনালে রোববার (২৩ এপ্রিল) সকালে ঘণ্টাব্যাপী ওই মানববন্ধন কর্মসূচি পালনকালে পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতারা বলেন, মন্ত্রী পরিষদে অনুমোদিত খসড়া সড়ক পরিবহন আইন-২০১৭ অবৈধভাবে মন্ত্রী পরিষদে পাস করা হয়েছে। অবিলম্বে ওই আইন বাতিল করা না হলে কোন শ্রমিক জীবনের ঝুঁকি নিয়ে গাড়ি চালাবেনা। অতি দ্রুত ওই আইন বাতিল করে শ্রমিকের নিরাপত্তা নিশ্চিত করার দাবিও জানান তারা। অন্যথায় সারা দেশের সকল পরিবহন বন্ধ করে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দেন নেতারা।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
ঢাকা, ১৩ ফেব্রুয়ারি ২০২৬: খ্রিস্টান সম্প্রদায়ের সদস্য জোনাস গোমেজ অভিযোগবিস্তারিত পড়ুন


উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন













