রবিবার, জুলাই ১৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

দুই মাস আগে শিবগঞ্জের বাড়ি ভাড়া নেয় জঙ্গিরা

চাঁপাইনবাবগঞ্জের শিববাড়ি এলাকার জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িটি দুই মাস আগে ভাড়া নেওয়া হয়েছিল। আবু বক্কর নামে একজন ওই বাড়িটি ভাড়া নেয়।

শিবগঞ্জ উপজেলার ত্রিমোহনী এলাকার একটি আমবাগানের ভেতর বাড়িটির অবস্থান। এর মালিক ঝিন্টু হাজি। তিনি সেখানে থাকন না।

পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) সদস্যদের বরাতে সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ‘বাড়ির ভেতরে আবু বক্কর ও তার স্ত্রী রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।’ ২৬ এপ্রিল বুধবার ভোরে পুলিশ বাড়িটি ঘিরে ফেললে বেশ কয়েক রাউন্ড গুলির শব্দ পাওয়া যায় স্থানীয়রা জানিয়েছেন।

যে কোনো ধরনের অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে বাড়িটির আশেপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার রাজশাহী শহরের কয়েকটি এলাকায় ব্লক রেইড চালায় পুলিশ। এছাড়া সাম্প্রতকি সময়ে সিলেট, চট্টগ্রামসহ বেশ কয়েকটি স্থানে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘেরাও করে ভেতরে অস্ত্র ও বিস্ফোরকের সন্ধান পেয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে