জঙ্গি আস্তানায় সোয়াট যাচ্ছেঃ বাড়ি ঘিরে রেখেছে কাউন্টার টেরোরিজম ইউনিট


স্পেশাল উইপন্স অ্যান্ড ট্যাকটিক্স (সোয়াট) টিম রওয়ানা দিয়েছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটের ত্রিমোহনীর উদ্দেশ্যে। বিশেষ এই বাহিনীটির সদস্যরা আজ বুধবার ২৬ এপ্রিল দুপুরের মধ্যেই সেখানে পৌঁছাতে পারবেন বলে জানা যায়।
ইতোমধ্যে জঙ্গি আস্তানা সন্দেহে ত্রিমোহনীর একটি বাড়ি ঘিরে রেখেছে কাউন্টার টেরোরিজম ইউনিটের (সিটিটিসি) সদস্যরা। সকাল পৌনে ৮টার দিকে তাদের লক্ষ্য করে বাড়ির ভেতর থেকে গুলি করে জঙ্গিরা। বাড়ির ভেতর আবু বক্কর নামে এক জঙ্গি ও তার স্ত্রী রয়েছেন বলে ধারণা করছেন সিটিটিসির সদস্যরা।
চাঁপাইয়ের পুলিশ সুপার এ টি এম মুজাহিদুল ইসলাম বলেন, রাজশাহী থেকে এরইমধ্যে বিশেষ ফোর্স ঘটনাস্থলে এসেছে। এছাড়া ঢাকা থেকে রওয়ানা দিয়েছে সোয়াট টিম। নিরাপত্তার স্বার্থে বাড়িটির আশপাশে কাউকে যেতে দিচ্ছে না পুলিশ সদস্যরা।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন













