হাওরাঞ্চলের কারণে সরকারের মজুদে প্রভাব পড়বে না : খাদ্যমন্ত্রী
খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, হাওরাঞ্চলে ৬ লাখ মেট্রিক টন ধান নষ্ট হলেও তাতে সরকারের মজুদে কোনো প্রভাব পড়বে না। দেশে বছরে সাড়ে তিন কোটি মেট্রিক টন খাদ্য উৎপন্ন হয়। হাওরাঞ্চলে ফসল নষ্ট হয়েছে ছয় লাখ মেট্রিক টন। বছরে খাদ্য চাহিদা রয়েছে ২ কোটি ৯০ লাখ মেট্রিক টনের কাছাকাছি।
বুধবার বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত খাদ্য, পোল্ট্রি ও কৃষিপণ্য প্রদর্শনী বিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
কামরুল বলেন, হাওরাঞ্চলের বন্যা দুর্গতদের জন্য ইতোমধ্যেই ওএমএস চালুসহ সরকার বিভিন্ন ধরনের সহযোগিতা প্রদান করে যাচ্ছে। বর্তমানে সরকারের খাদ্য মজুদও যথেষ্ট সন্তোষজনক।
তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ এগ্রো-ফুড সেক্টরসহ প্রতিটি সেক্টরে উন্নতি করেছে। এগ্রো-ফুড আজ বিদেশেও রফতানি হচ্ছে। প্রাণ, স্কয়ারসহ যেসব কোম্পানি এ ধরনের পণ্য উৎপাদন করে তাদেরকে বিদেশের বাজার ধরে রাখতে হবে। এজন্য এ সেক্টরকে আরও উন্নয়ন ঘটাতে হবে।
খাদ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনা দেশের ১৬ কোটি মানুষের খাদ্য নিরাপত্তা দিতে সক্ষম হয়েছেন। দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে।
সেমিনারে অন্যদের মধ্যে সিনিয়র সচিব ড. শামসুল আলম, বগুড়া আরডির মহাপরিচালক এমএ মতিনসহ ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও সাধারণ ভোক্তারা উপস্থিত ছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন


৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন


নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন













