রবিবার, নভেম্বর ১৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘স্ত্রীর সুমাইয়ার কারণেই আবু জঙ্গি’

স্ত্রী সুমাইয়ার কারণে আবুল কালাম আজাদ ওরফে আবু জঙ্গি হন বলে তার পরিবারের সদস্যরা দাবি করেছেন।

শুক্রবার সকালে নিজ বাড়িতে আবুর মা ফুলসানা বেগমসহ পরিবারের সদস্যরা সাংবাদিকদের কাছে এ দাবি করেন।

তারা আবুর লাশ নিবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। তবে আবুর জীবিত দুই কন্যাশিশুর সব দায়িত্ব নিতে চেয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুরের শিবনগর গ্রামের ‘জঙ্গি আস্তানায়’ পরিচালিত অভিযানে আবুল কালাম আজাদ ওরফে আবু ওরফে রফিকুল ইসলামসহ ৪ জঙ্গি নিহত হয়।

সেখান থেকে আবুর স্ত্রী সুমাইয়া ও চার বছরের মেয়ে সাহিদাকে উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আরেক মেয়ে নুরী (৭) তার নানীর কাছে রয়েছে।

সুমাইয়া ও সাহিদাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার সকালে শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের শিবনগর এলাকার নিজ বাড়িতে জঙ্গি আবুর খালাতো বোন ইনজিমার বলেন, ‘ভাবীর কারণে আমার ভাইয়ের (আবু) আজকে এই পরিণতি হল।’

তিনি বলেন, ‘বিয়ের আগে ভাই ভালো ছিল। বিয়ের পরই পাল্টে যেতে থাকে।’

শ্বশুর বাড়ির লোকজন আবুকে খারাপ করেছে বলেও দাবি করেন ইনজিমার।

তিনি আরও জানান, দুই ভাতিজির দায়িত্ব তারা নেবেন। নিজেদের মতো করে মানুষ করবেন তাদের।

ইনজিমা কথা বলার সময় তার পাশে অসুস্থ অবস্থায় শুয়ে ছিলেন আবুর মা। তবে বাবা ও ছোট ভাই ধান কাটতে মাঠে গেছেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ