পানের বরজে ৩৬ কোটি টাকার ইয়াবা


টেকনাফ উপজেলায় এক পানের বরজ থেকে চার বস্তা ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এতে ১২ লাখ ১০ হাজারের মতো ইয়াবা ট্যাবলেট ছিল।
বিজিবি জানায়, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের মূল্য ৩৬ কোটি ৩০ লাখ টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের কাটাবুনিয়া-কুড়েরমুখ-সংলগ্ন এলাকার পানের একটি বরজ থেকে এসব ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে টেকনাফ ২ বিজিবি।
বিজিবি টেকনাফ ২ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল মো. আবুজার আল জাহিদ বলেন, মায়ানমার হতে ইয়াবার একটি চালান টেকনাফের পশ্চিম দিকের বঙ্গোপসাগর দিয়ে কচুবনিয়া হয়ে আসছে এমন খবর পেয়ে বিজিবির বিশেষ টিম অভিযানে যায়। টহলদল কচুবনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্বস্থ একটি পানের বরজের বেড়ার পার্শ্বে খড় এবং লতাপাতা দিয়ে অভিনব কৌশলে লুকানো অবস্থায় চারটি বস্তা দেখতে পায়। পরে জব্দ ইয়াবা গণনা করে ১২ লাখ ১০ হাজার বড়ি পাওয়া যায়।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন













