শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

নির্বাচিত হলেই নারীদের খবর রাখে না প্রার্থীরা : চুমকি

মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, ‘শেখ হাসিনার সরকার ছাড়া দেশের অর্ধেক জনগোষ্ঠী নারীসমাজের ভাগ্য উন্নয়নের কথা কেউ ভাবে না। অথচ নির্বাচন এলেই বিভিন্ন দলের প্রার্থীরা নারীদের কাছে ভোটের জন্য ছোটে। পরে নির্বাচিত হলে নারীদের খবর আর রাখে না।’

আজ শুক্রবার গাজীপুরের কালীগঞ্জে উপজেলা পর্যায়ে গ্রামীণ নারী উদ্যোক্তাদের দক্ষতা বিকাশ প্রশিক্ষণ কর্মসূচির উদ্যোগে বস্ত্র ও কুটির শিল্পপণ্য মেলা উদ্বোধনী অনুষ্ঠানে মেহের আফরোজ চুমকি এসব কথা বলেন। মহিলাবিষয়ক অধিদপ্তর ও বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিডব্লিউসিসিআই) এ অনুষ্ঠানের আয়োজন করে।

মেহের আফরোজ চুমকি বলেন, ‘দেশে ৪০ লাখ নারী গার্মেন্টস শিল্পে কাজ করে অর্থনৈতিকভাবে দেশকে সমৃদ্ধ করছে। নারীর ক্ষমতায়নে ও তাদের ভাগ্য উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক দিকনির্দেশনায় কাজ করে যাচ্ছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়।’

কালীগঞ্জের শহীদ ময়েজ উদ্দিন মুক্তমঞ্চে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মু. মুশফিকুর রহমান। কালীগঞ্জ মহিলাবিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার ও মহিলা সংস্থার উপজেলা সমন্বয়কারী জেসমিন বেগমের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহিলাবিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক সাহিন আহমেদ, পরিচালক এ কে এম মিজানুর রহমান, বিডব্লিউসিসিআইর সহসভাপতি সেলিনা কাদের, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, গ্রামীণ নারী উদ্যোক্তাদের দক্ষতা বিকাশ প্রশিক্ষণ কর্মসূচির পরিচালক ফারহানা আখতার।

পরে প্রতিমন্ত্রী উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত বস্ত্র ও কুটির শিল্প পণ্য মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এর আগে প্রতিমন্ত্রী ৫০ জন দুঃস্থ ও গরিব জনগণের মধ্যে বিনামূল্যে ঢেউটিন ও গৃহ নির্মাণ মজুরি চেক বিতরণ করেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী