সোমবার, জুলাই ২০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

নারী সাংসদ যৌন ব্যবসা করেন মন্তব্যে গ্রেপ্তার পুলিশকর্তা

ক্ষমতাসীন বিজেপির এক নারী বিধায়ককে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করায় আসাম পুলিশের রিজার্ভ ব্যাটালিয়নের ডেপুটি সুপার (ডিএসপি) অঞ্জন বরাকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল শনিবার অঞ্জনকে গ্রেপ্তার করে সিআইডি।

আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে জানানো হয়, ২৫ এপ্রিল অঞ্জন তাঁর ফেসবুকে বিজেপির এক নারী বিধায়ককে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন।

আসাম রাজ্যের সচিবালয় জনতা ভবনে নিজের কক্ষে বসে ওই নারী বিধায়ক যৌন ব্যবসা করছেন বলে অভিযোগ আনেন অঞ্জন। তাঁর ভাষ্য, ওই নারী বিধায়ক প্রতি তিন ঘণ্টার জন্য এক লাখ করে টাকা নিচ্ছেন। রমরমা ব্যবসা চালাচ্ছেন।

অঞ্জনের ফেসবুক পোস্টের পর রাজ্যজুড়ে সমালোচনার ঝড় ওঠে। এই পর্যায়ে তিনি তাঁর মন্তব্যের পক্ষে ফের ফেসবুকে পোস্ট দেন। দাবি করেন, সব জেনেশুনেই ওই মন্তব্য করেছেন তিনি।

বিতর্কিত মন্তব্যের জেরে অঞ্জনের বিরুদ্ধে বিভাগীয় ও ফৌজদারি ব্যবস্থা নেওয়া হয়। তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। একই সঙ্গে তাঁকে গ্রেপ্তার করে সিআইডি।

রাজ্য পুলিশের প্রধান ডিজিপি মুকেশ সহায় বলেছেন, অঞ্জনের ব্যাপারে আইন নিজস্ব গতিতে চলবে। কেউ আইনের ঊর্ধ্বে নয়।

বিতর্কিত মন্তব্য করে আগেও সাময়িকভাবে বরখাস্ত হয়েছিলেন অঞ্জন। তিনি ইসলাম ধর্মাবলম্বীদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প