শুক্রবার, জুন ৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

টানা বৃষ্টি, স্বস্তির সঙ্গে দুর্ভোগও

রাজধানীতে আজ সোমবার সকাল থেকেই বেশ গরম ছিল। বিকেল থেকে একটু মেঘলা ভাব। আর সন্ধ্যার পর শুরু হয়েছে তুমুল বৃষ্টি। এই বৃষ্টি কিছুটা স্বস্তি এনে দিলেও রাত পর্যন্ত টানা বৃষ্টিতে কিছুটা দুর্ভোগে পড়েন নগরবাসী।

আবহাওয়া দপ্তর বলছে, রাজধানীতে রাত নয়টা পর্যন্ত প্রায় ১২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আর সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সন্ধ্যা সাতটা থেকে পরবর্তী ছয় ঘণ্টা ঢাকা ও চট্টগ্রামে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। কোথাও দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।

আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ আরিফ হোসেন বলেন, কালবৈশাখীর প্রভাবে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যশোর, কুষ্টিয়া, মেহেরপুর, ঢাকা, ফরিদপুর, পাবনা, ময়মনসিংহ, সিলেট ও কুমিল্লায় ঝড় এবং বজ্রসহ বৃষ্টি হয়েছে। ঢাকায় সন্ধ্যা ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত ১২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তবে এর পরেও বৃষ্টি হয়েছে। মাত্রা আরও বেড়েছে। আরও তিন থেকে চার ঘণ্টা এই বৃষ্টি থাকবে।

আজ সন্ধ্যা ছয়টার দিকে রাজধানীতে তুমুল বৃষ্টি শুরু হয়। এর কারণে আচমকাই যেন থমকে যায় রাজধানীর চিত্র। হঠাৎ এই বৃষ্টির জন্য বেশির ভাগ মানুষই প্রস্তুত ছিল না। তাই পথচারীদের অনেকে দৌড়ে আশ্রয় নিয়েছে বিভিন্ন ভবনের নিচে। আবার অনেকে ভিজতে বাধ্য হয়েছেন। মে দিবসের ছুটি থাকায় সড়কে যানজটের তেমন একটা চাপ লক্ষ করা যায়নি।

রাজধানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা আরেফিন বাঁধন বলেন, হঠাৎ বৃষ্টির মুখোমুখি হতে হলো। কোনো প্রস্তুতি না থাকার কারণে ভিজতে হয়েছে। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকেও ধানমন্ডির ল্যাব এইড হাসপাতাল থেকে কারওয়ান বাজার আসার কোনো যানবাহন পাওয়া যাচ্ছিল না। তবে এ বৃষ্টিতে তাপমাত্রা কিছুটা কমে যাবে বলে তিনি স্বস্তি প্রকাশ করেছেন।

আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে বলা হয়েছে, কালবৈশাখী ও পশ্চিমা লঘুচাপের কারণে এই বৃষ্টি হয়েছে। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে, যা উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

ঝোড়ো হাওয়ার সতর্কবাণী দিয়ে আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে বলা হয়েছে, আজ সন্ধ্যা সাড়ে সাতটা থেকে পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, ঢাকা, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ী ভাবে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বা কোথাও কোথাও আরও অধিক বেগে কালবৈশাখী ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি এবং বজ্র বৃষ্টি হতে পারে।

আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ আর সর্বনিম্ন ছিল ২২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের

জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া

গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে
  • বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে
  • ভাতার ১ম কিস্তি শুরু; গর্ভবতী ভাতার আবেদন শর্ত