ভারত সীমান্তে ভেঙ্গে পড়ল পাকিস্তানি যুদ্ধবিমান


ভারত সীমান্তের কাছে ফের ভেঙে পড়ল পাকিস্তান বিমানবাহিনীর একটি এয়ারক্রাফট। মঙ্গলবার সকালে পাঞ্জাব প্রদেশের ঝাং-এর আথারা হাজারি এলাকায় ভেঙে পড়ে এই বিমানটি। এটি পাকিস্তান এয়ারফোর্সের মিরেজ জেট ছিল বলে জানা গেছে। নিরাপদে বেরিয়ে এসেছে পাইলট। তবে এই জেট ভেঙে পড়ার কারণ এখনো স্পষ্ট নয়।
গত ১৮ মাসে একাধিক বিমান ভেঙে পড়ার ঘটনা ঘটেছে পাকিস্তানে। গত নভেম্বরে পাক এয়ারফোর্সের বিমান দুর্ঘটনায় এক মহিলা পাইলটের মৃত্যু হয়। গত ১৫ এপ্রিল পাকিস্তানের ঝিলমের কাছে হারার গ্রামে আরো একটি দুর্ঘটনা ঘটে। মঙ্গলা এয়ারবেস থেকে ওড়ে এয়ারক্রাফটটি। ট্রেনিং এক্সারসাইজের সময় ভেঙে পড়ে সেই বিমান। এছাড়া গত বছরের অক্টোবর মাসে করাচির মোশারফ কলোনিতে ভেঙে পড়ে মাইরেজ জেট।
এরপর ২০১৬ সালের ২৪ সেপ্টেম্বর এয়ারক্রাফট ভেঙে নিহত হন পাকিস্তান এয়ারফোর্সের পাইলট আমির শাহজাদ। জামরুদের কাছে খাইবার পাসে ঢোকার মুখে ভেঙে পড়ে এফ-৭ এয়ারক্রাফট।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













