শনিবার, জুলাই ১৮, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

নিখোঁজের ২০ দিন পর ডোবা থেকে যুবকের লাশ উদ্ধার !

প্রতিকী ছবি

শরীয়তপুরে নিখোঁজের ২০দিন পরে একটি ডোবা থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত ওই যুবকের নাম মোকছেদুল আলম ছৈয়াল (৩৫)। সে সদর উপজেলার নরবালাখানা গ্রামের মুক্তিযোদ্ধা জোনাবালী ছৈয়ালের ছেলে।

পালং থানা পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানায়, গত ১৪ এপ্রিল রাতে একই উপজেলার কোটাপারা গ্রামের শ্বশুরবাড়ি থেকে নিজের বাড়ি ফেরার পথে নিখোঁজ হন ওই যুবক। পরিবারের সদস্যরা তাকে কোথায়ও খুঁজে না পেয়ে পরের দিন পালং মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। বৃহস্পতিবার দুপুরে গ্রামবাসী মোকছেদুলের বাড়ির ২০০ মিটার দুরে ডোবার মধ্যে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করলে পরিবারের সদস্যরা সেটা মোকছেদুলের মরদেহ বলে শনাক্ত করেন। ওই মরদেহটি ছিল অর্ধগলিত।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বলেন, মোকছেদুল নিখোঁজ হওয়ার পর জিডি করা হয়। তাকে খুঁজে বের করতে অনেক চেষ্টা করা হয়েছিল। বৃহস্পতিবার তাদের বাড়ির কাছ থেকে অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। কারা তার হত্যাকাণ্ডের সাথে জড়িত তা তদন্ত করা হবে। দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করা হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি ২০২৬: খ্রিস্টান সম্প্রদায়ের সদস্য জোনাস গোমেজ অভিযোগবিস্তারিত পড়ুন

উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি

স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন

  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • নরসিংদীতে সন্ত্রাসী হামলায় হার্ট এ্যাটাক হয়ে ব্যবসায়ীর মৃত্যু
  • ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
  • ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
  • নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
  • সকাল থেকে ঢাকায় বৃষ্টি
  • রাজধানীতে পৃথক ঘটনায় দুই নারীর আত্মহত্যা
  • নান্দাইলে চাচাতো ভাইয়ের হাতে চাচাতো ভাই খুন
  • সবুজবাগে পরিবেশমন্ত্রীর সেলাই মেশিন বিতরণ
  • ঈদযাত্রায় মহাসড়কে  চলছে ধীরগতিতে গাড়ি