ঝড়ে বিয়ে বাড়ির দেয়াল ধসে নিহত ২৬


ভারতের রাজস্থানে প্রচণ্ড ঝড়ে একটি বিয়ে বাড়ির দেয়াল ধসে চার শিশুসহ ২৬ জন নিহত ও কমপক্ষে ২৮ জন আহত হয়েছেন।
বুধবার রাতে রাজস্থানের ভারতপুর জেলায় এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির।
পুলিশ জানিয়েছে, বিয়ের অনুষ্ঠান চলাকালীন হঠাৎ করে প্রচণ্ড ঝড় শুরু হয়। এ সময় লোকজন হলরুমের সঙ্গে টিনশেডের ঘরে আশ্রয় নেন।
এ সময় ঝড়ে হল রুম এবং টিনশেডের ঘরটি ভেঙে পড়লে ধ্বংসস্তূপের নিচে সবাই চাপা পড়েন।
পুলিশের আইজি অলোক ভাসিতথা পিটিআইকে বলেন, ‘দেয়ালসহ গোটা ঘর ভেঙে পড়লে অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা চাপা পড়ে হতাহতের ঘটনা ঘটে।’
পুলিশের এসপি অনিল তাঙ্ক বলেন, নিহতের মধ্যে ১১ জন পুরুষ, ৭ নারী ও ৪ শিশু রয়েছে। বিয়ে বাড়ির দেয়ালটি ৯০ ফুট লম্বা এবং ১২/১৩ ফুট চওড়া ছিল বলেও জানান তিনি।
দেয়াল ধসে নিহতের ঘটনায় রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে শোক প্রকাশ করেছেন।
তিনি আহতদের সঠিক চিকিৎসার ব্যবস্থা করার জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













