বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

জাতীয় নির্বাচন নিয়ে জুলাই থেকে দলগুলোর সঙ্গে সংলাপ

আগামী মধ্য জুলাই থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করবে নির্বাচন কমিশন (ইসি)। নভেম্বর পর্যন্ত এই সংলাপ চলবে। এ রকম সাতটি বিষয় সামনে রেখে নির্বাচনের খসড়া রোডম্যাপ ঘোষণা করেছে কমিশন।

আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনের বৈঠক শেষে নির্বাচনের এই খসড়া রোডম্যাপ ঘোষণার কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) মো. নুরুল হুদা।

সিইসি বলেন, খসড়া রোডম্যাপে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএমের বিষয়টি রাখা হয়নি। রাজনৈতিক দলগুলো না চাইলে ইভিএম ব্যবহার করা হবে না। তবে সংলাপে এই ইভিএমের বিষয়টি সামনে আনা হবে। তখন যদি রাজনৈতিক দলগুলো মনে করে, এটা (ইভিএম) দরকার, তাহলে তা ব্যবহার করা হবে নইলে না—এটা পরিষ্কার। সংবিধান অনুযায়ী সরকারের মেয়াদ শেষ হওয়ার ৯০ দিনের আগে নির্বাচন হবে বলেও জানান তিনি।

আজ বেলা ১১টা থেকে শুরু হওয়া এ বৈঠকে সভাপতিত্ব করেছেন প্রধান নির্বাচন কমিশনার। সভায় নির্বাচন কমিশন ও নির্বাচন-সংক্রান্ত চারটি বিষয়ে চারজন নির্বাচন কমিশনারকে প্রধান করে চারটি কমিটি করে দেওয়া হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ