স্লোগানে কটূক্তির অভিযোগ
ইমরান সরকারকে আদালতে হাজিরের নির্দেশ
গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারকে মানহানির মামলায় আগামী ১৬ জুলাই হাজিরের নির্দেশ দিয়েছেন আদালত।
আজ বুধবার ঢাকার মহানগর হাকিম এস এম মাসুদ জামান এ আদেশ দেন। এ আদালতে আজ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ভাস্কর্য সরানোর প্রতিবাদের মিছিল থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ‘আপত্তিকর’ স্লোগান দেওয়ার অভিযোগে মামলা করেছেন ছাত্রলীগের কেন্দ্রীয় শিক্ষা ও পাঠচক্রবিষয়ক সম্পাদক গোলাম রাব্বানী।
মামলায় সনাতন উল্লাস নামে আরেকজনকে আসামি করা হয়েছে।
মামলায় অভিযোগ করা হয়, ভাস্কর্য সরানোর প্রতিবাদে শাহবাগে গণজাগরণের মিছিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করে স্লোগান দেওয়া হয়। এতে বাদীর মানহানি হয়েছে বলে দণ্ডবিধির ৫০০ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।
গত সোমবার শাহবাগে মিছিল শেষে সমাবেশে ছাত্রলীগের কেন্দ্রীয় শিক্ষা ও পাঠচক্রবিষয়ক সম্পাদক গোলাম রাব্বানী বলেন, ‘এই ইমরান এইচ সরকারকে শাহবাগে অবাঞ্ছিত ঘোষণা করছি।’
‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যেখানেই ইমরান এইচ সরকার ও সনাতনকে (সংস্কৃতিকর্মী) দেখা হবে, সেখানে কুত্তার মতো পেটানো হবে।’
এই সংক্রান্ত আরো সংবাদ


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন


ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন


ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন













