কাবু্লে এবার দাফনের সময় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২০


নিরাপত্তা ব্যবস্থা উন্নয়নের দাবিতে আফগানিস্তানের রাজধানী কাবুলে শুক্রবারের বিক্ষোভে নিহত এক বিক্ষোভকারীর মরদেহ দাফনের সময় ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন।
আলজাজিরা এক খবরে এ তথ্য জানানো হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমে ১২জন নিহত হওয়ার কথা বলা হয়েছে। তবে নিহতের বিষয়ে সরকারিভাবে এখনও কিছু নিশ্চিত করা হয়নি।
বুধবার কাবুলে বিশাল বিস্ফোরণে ৯০ জন নিহত হওয়া এবং ওই হামলার পরিপ্রেক্ষিতে শুক্রবার কাবুলে হাজারো মানুষের বিক্ষোভের পর শনিবার এ হামলা হলো। শুক্রবারের বিক্ষোভের সময় কমপক্ষে চারজন নিহত হন।
আফগানিস্তানের টোলোনিউজ নামের একটি নিউজ পোর্টাল তাদের টুইটার অ্যাকাউন্টে শনিবারের হামলায় নিহত ব্যক্তিদের ছিন্নভিন্ন মরদেহের ছবি পোস্ট করেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন


তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন













